এক্সপ্লোর

Param Bir Singh's letter to Uddhav Thackeray: সচিন ওয়াজকে দিয়ে টাকা আদায় করছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ প্রাক্তন পুলিশ কমিশনারের

Sachin Vaze was called by Shri Anil Deshmukh, Hon'ble Home Minister, Maharashtra to his official residence, Param Bir Singh said in his letter. | এই চিঠি প্রকাশ্যে আসার পরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিংহ। তাঁর দাবি, একাধিক অনৈতিক কাজে যুক্ত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সদ্য গ্রেফতার হওয়া মুম্বই পুলিশের সহকারী কমিশনার সচিন ওয়াজকে প্রতি মাসে ১০০ কোটি টাকা জোগাড় করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরম বীর সিংহের এই চিঠি প্রকাশ্যে আসার পরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

চিঠিতে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার লিখেছেন, ‘সচিন ওয়াজ মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ছিলেন। গত কয়েকমাসে তাঁকে নিজের বাসভবনে ডেকে পাঠান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি সচিনকে বলেন, টাকা জোগাড়ের কাজে তাঁকে সাহায্য করতে হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এবং তার পরেও সচিনকে নিজের বাসভবনে ডেক পাঠান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় তাঁর ব্যক্তিগত সচিব সহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচিন ওয়াজকে বলেন, প্রতি মাসে ১০০ কোটি টাকা জোগাড় করে দিতে হবে।’

The former Commissioner of Police, Parambir Singh has made false allegations in order to save himself as the involvement of Sachin Waze in Mukesh Ambani & Mansukh Hiren’s case is becoming clearer from the investigation carried out so far & threads are leading to Mr. Singh as well

— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) March 20, 2021

">

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের এই অভিযোগ অস্বীকার করেছেন। ট্যুইটে তিনি দাবি করেছেন, ‘মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিংহ নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা অভিযোগ করছেন। কারণ, মুকেশ অম্বানি ও মনসুখ হীরেনের ঘটনায় সচিন ওয়াজের জড়িত থাকার বিষয়টি তদন্তে ক্রমশঃ স্পষ্ট হয়ে যাচ্ছে। তদন্তের গতি পরম বীর সিংহের দিকে এগোচ্ছে।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শনিবার বিকেল ৪.৩৭ মিনিটে অন্য একটি ই-মেল অ্যাড্রেস থেকে পরম বীর সিংহের চিঠি আসে। তাঁর সরকারি ই-মেল অ্যাড্রেস থেকে চিঠি আসেনি এবং চিঠিতে তাঁর স্বাক্ষরও নেই। এই নতুন ই-মেল অ্যাড্রেসটি খতিয়ে দেখতে হবে। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে স্বরাষ্ট্র দফতর।’

এদিকে, মনসুখ হীরেন হত্যাকাণ্ডের তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। শিল্পপতি মুকেশ অম্বানির বাসভবনের বাইরে বোমাতঙ্কের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

৫ মার্চ মহারাষ্ট্রের ঠানে থেকে উদ্ধার হয় হীরেনের দেহ। প্রথমে তদন্তভার নেয় মহারাষ্ট্রের এটিএস। এবার তদন্ত শুরু করল এনআইএ।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget