এক্সপ্লোর

কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস পরীক্ষার কিট পৌঁছে দিতে বিমান চালানো হচ্ছে, জানালেন হরদীপ সিংহ পুরী

দেশজুড়ে লকডাউন চলছে। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আমরা লকডাউনে থাকলেও, ভেঙে পড়িনি।

নয়াদিল্লি: দিল্লি থেকে কলকাতা, হায়দরাবাদ, আইজলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তৈরি করোনা ভাইরাস পরীক্ষার কিট পৌঁছে দেওয়ার জন্য বিমান চালানো হচ্ছে বলে জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি একাধিক ট্যুইট করে জানিয়েছেন, ‘ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতা, আইজল ও হায়দরাবাদে ১.৪ টন আইসিএমআর কিট পাঠানো হয়েছে। মুম্বই থেকে পুণে, বেঙ্গালুরু ও থিরুঅনন্তপুরমে আরও কিট পাঠানো হচ্ছে।’ পুরী আরও জানিয়েছেন, ‘অন্য একটি বিমানের মাধ্যমে দিল্লি থেকে পুণে ও পটনায় আইসিএমআর কিট পাঠানো হচ্ছে। এই দুই শহর থেকে বেসরকারি সংস্থার টেস্টিং কিট দিল্লিতে নিয়ে আসা হবে। সেখানে থেকে ওই কিট পাঠানো হবে আমদাবাদে। অন্য একটি বিমানের মাধ্যমে কলকাতা থেকে ডিব্রুগড়ে আইসিএমআর কিট পাঠানো হচ্ছে।’ ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ জন। দেশজুড়ে লকডাউন চলছে। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ‘আমরা লকডাউনে থাকলেও, ভেঙে পড়িনি। আমাদের আধিকারিক ও কর্মীরা ধৈর্য ও দৃঢ় মানসিকতা নিয়ে টানা কাজ করে চলেছেন। পরীক্ষার জন্য আইসিএমআর কিট যাতে ঠিক সময়ে পৌঁছে যায়, তার জন্য কাজ বিমান যাতায়াত করে চলেছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget