এক্সপ্লোর

কৃষকের ঋণ মকুব কর্মসূচিকে নিষ্ঠুর ঠাট্টা হিসেবে মনে রাখবে ইতিহাস, গাজিপুরে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর

গাজিপুর: কংগ্রেসের বক্তব্য, ৩ রাজ্যে ক্ষমতায় ফিরে এসেই কৃষিঋণ মকুব করেছে তারা, এতে উপকৃত হয়েছেন হাজার হাজার কৃষক। কিন্তু উত্তর প্রদেশের গাজিপুরে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কৃষিঋণ ইস্যুতেই আক্রমণ শানালেন কংগ্রেসের ওপর। তাঁর অভিযোগ, কর্নাটকে অল্পসংখ্যক কৃষকের ঋণ মকুব করা হয়েছে, কংগ্রেসের এই পদক্ষেপ কৃষকদের প্রতি নিষ্ঠুর ঠাট্টা ছাড়া কিছু নয়। প্রধানমন্ত্রীর বক্তব্য, কর্নাটকে জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। কিন্তু তারা ঢাকঢোল পিটিয়ে কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করলেও দেখা যাচ্ছে, আসলে তাতে উপকৃত হয়েছেন অল্প কয়েকজন কৃষক, সিংহভাগ যে তিমিরে ছিলেন, রয়ে গিয়েছেন সেখানেই। কংগ্রেসের এই কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত অন্যতম নিষ্ঠুর ঠাট্টা হিসেবে ইতিহাসে থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, কৃষকরা মনোযোগ চান। কিন্তু কর্নাটকে যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা ঔদ্ধত্যের সাগরে নিমজ্জিত। সাধারণ মানুষ চান উন্নয়ন। কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা শুধু তাঁদের ‘রাজবংশের’ উন্নতি চান।মানুষের দাবি, দুর্নীতিমুক্ত উন্নয়ন। কিন্তু ক্ষমতাসীনদের চাহিদা, উন্নয়নমুক্ত দুর্নীতি। গাজিপুরে একটি মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী, প্রকাশ করেন একটি স্মারক স্ট্যাম্প। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন কর্নাটকের বেলেগাভি, বিদার, দাভানগেরে, ধারওয়াড় ও হাভেরির বিজেপি বুথ কর্মীদের সঙ্গে। তিনি বলেন, কংগ্রেসিরা গোটা দেশ ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে, চাষীদের জন্য কী করেছে তারা, কৃষিঋণ মকুবের কৃতিত্ব দাবি করছে। তারা কি কৃষকদের আত্মহত্যারও কৃতিত্ব নেবে এবার? তাঁর প্রশ্ন। কেন্দ্রের বিজেপি সরকারের ঘোষিত লক্ষ্য, ২০২২-র মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করে তোলা। কিন্তু লোকসভা ভোটের আগে কৃষকদের দুঃখকষ্ট নিয়ে দেশজুড়ে শোরগোল ওঠায় তারা এখন তাঁদের কিছু বিশেষ সুযোগ সুবিধে দেওয়ার কথা ভাবছে। কিন্তু কংগ্রেস জোরদার প্রচার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী, এই প্রচারের পালে হাওয়া দিয়ে লোকসভা ভোটের আগে তারা জিতে নিয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মত গুরুত্বপূর্ণ রাজ্য।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget