এক্সপ্লোর

কাশ্মীরিদের নিগ্রহ ‘বিকারগ্রস্ত, বিপথগামী লোকজনের’ কাজ, উত্তরপ্রদেশ সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, অন্য রাজ্যগুলিও কঠোর পদক্ষেপ করুক, লখনউয়ের ঘটনার প্রতি ইঙ্গিত করে বললেন মোদি

কানপুর (উত্তরপ্রদেশ): পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ৪০ জওয়ানের মৃত্যুর পর দেশের বেশ কয়েকটি শহরে পাল্টা কাশ্মীরিদের ভিলেন বানিয়ে নিগ্রহ করার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলিকে কঠোর ব্যবস্থা নিতে বললেন নরেন্দ্র মোদি। বিরোধী রাজনৈতিক দলগুলি পুলওয়ামার পাল্টা কাশ্মীরিদের হামলার টার্গেট করার তীব্র নিন্দা করেছে। আজ এই ইস্যুতে মুখ খুলে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ঐক্য, সংহতির পরিবেশ বজায় রাখা খুবই জরুরি। কাশ্মীরিদের যে কোনও হেনস্থা, নিগ্রহের ঘটনায় রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ করতে বলেছেন তিনি। লখনউয়ে সম্প্রতি ২ কাশ্মীরি ফলবিক্রেতাকে মারধর, হেনস্থার ঘটনায় শোরগোল চলছে। ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর অভিমত, এ ধরনের হামলা বিকারগ্রস্ত, বিপথগামী লোকজনের কাজ, যারা আমাদের কাশ্মীরিদের ভাইয়ের টার্গেট করেছে। উত্তরপ্রদেশ সরকার ঘটনার সঙ্গে সঙ্গে নিগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, অন্য রাজ্য সরকারগুলিকেও বলব, যখনই এমন ঘটনা ঘটবে, কঠোর পদক্ষেপ করুন। এদিন কানপুর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লখনউ মেট্রোর নর্থ-সাউথ করিডরে বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে ভাষণ দেন তিনি। সেখানেই আগ্রা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন মোদি। প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের পরপর উত্তরাখণ্ডের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাশ্মীরি পড়ুয়াদের নিগ্রহ, তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ রেখে ঘরে ফিরে যেতে বাধ্য করার অভিযোগ উঠলেও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভারেকর দাবি করেছিলেন, কোথাও কাশ্মীরি নিগ্রহ হচ্ছে না, তাদের নিরাপত্তা বিপন্ন নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget