এক্সপ্লোর

রাফালের জন্যই মোদি তড়িঘড়ি অলোক ভার্মাকে বরখাস্ত করতে চাইছেন, তোপ রাহুলের

নয়াদিল্লি: সিবিআই ও রাফাল ইস্যুকে হাতিয়ার করে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। বৃহস্পতিবার, কংগ্রেস সভাপতি দাবি করেন, রাফাল মামলা নিয়ে তদ্বির করার জন্যই সিবিআই প্রধানের পদ থেকে অলোক ভার্মাকে ‘বরখাস্ত’ করতে ‘তাড়াহুড়ো’ করছেন মোদি। এদিন, টুইটারে মোদির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। প্রশ্ন তোলেন, কেন সিবিআই প্রধানকে বরখাস্ত করার তাড়া দেখাচ্ছেন প্রধানমন্ত্রী? কেন সিলেকশন কমিটির সামনে সিবিআই প্রধানকে তাঁর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না? নিজেই জবাব দেন কংগ্রেস সভাপতি। লেখেন, এর উত্তর হল রাফাল।

দফতরের ডেপুটি প্রধান রাকেশ আস্থানার সঙ্গে অন্তঃকলহের ফলে গত বছরের অক্টোবর মাসে অলোক ভার্মাকে সিবিআই অধিকর্তার পদ থেকে সরিয়ে রাতারাতি তাঁকে ছুটিতে পাঠিয়ে দেয় কেন্দ্র। কেড়ে নেওয়া হয় সমস্ত ক্ষমতাও। এর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ভার্মা। মঙ্গলবার, কেন্দ্রের সেই নির্দেশ খারিজ করে ভার্মাকে সিবিআই ডিরেক্টরের পদে পুনর্বহাল করে সুপ্রিম কোর্ট। সেই মতো, গতকাল, নিজ দফতরে যোগ দেন ভার্মা। যদিও, সর্বোচ্চ আদালত এ-ও জানিয়ে দেয়, যতক্ষণ না কেন্দ্রের সিলেকশন কমিটি তাঁর ক্ষমতা ও অধিকার নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন কোনও বড় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। সেই প্রেক্ষিতে অলোক ভার্মার ভবিষ্যৎ নির্ধারণ করতে সন্ধ্যায় বৈঠকে বসে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটি। তবে, সেই বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, রাফাল-ইস্যুতে বেশ কিছুদিন ধরেই মোদি সরকারকে তুলোধনা করছে কংগ্রেস। দলের দাবি, ইউপিএ জমানায় এক-একটি বিমানের দাম নির্ধারণ করা হয়েছিল ৫২৬ কোটি। সেখানে বর্তমান সরকার ১৬০০ কোটি টাকা দিয়ে একটি বিমান কিনছে। কংগ্রেসের অভিযোগ, অফসেট চুক্তির মাধ্যমে অনিল অম্বানিকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে মোদি সরকার। অলোক ভার্মা নিয়ে সিবিআই-এর নির্দেশের পর মোদিকে নতুন করে আক্রমণ করেন রাহুল। দাবি করেন, রাফাল-তদন্ত থেকে প্রধানমন্ত্রীকে কেউ বাঁচাতে পারবে না। গোটা দেশ জানতে চাইছে। সকলেই জানেনে, তিনি মানুষের থেকে ৩০ হাজার কোটি টাকা নিয়ে তা দিয়েছেন বন্ধু অনিল অম্বানিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget