এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে সামনাসামনি হতে পারেন মোদি ও ইমরান

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এই ঘটনার পর মঙ্গলবার প্রথমবার সামনাসামনি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এই ঘটনার পর মঙ্গলবার প্রথমবার সামনাসামনি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিউইয়র্কে স্থানীয় সময় দুপুর সোয়া একটায় (ভারতীয় সময় রাত পৌনে এগারোটা) রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিতে পারেন দুই নেতা। তবে তাঁদের মধ্যে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৪ তম অধিবেশনের অবকাশে মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। ভারতীয় সময় পৌনে দশটার সময় এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার। মোদি ও ট্রাম্পের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত ক্রমবর্দ্ধমান বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। সেইসঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা ও শক্তি সংক্রান্ত চুক্তি ও আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিয়েও তাঁদের মধ্যে কথা হতে পারে। গতকাল সোমবার ইমরান ট্রাম্পের সঙ্গে দেখা করেন। কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা সংক্রান্ত সাহায্য পাওয়ার চেষ্টা করেন পাক প্রধানমন্ত্রী। তবে তাঁকে হতাশ করে ট্রাম্প বলেছেন, দুই পক্ষ রাজি থাকলেও তবেই কোনও মধ্যস্থতা হতে পারে। গত পাঁচ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ ও রাজ্যকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর দুই দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অবনমন ঘটায় এবং ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করে। কাশ্মীর ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহলে নানাভাবে হাওয়া গরম করার চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু ইমরানের সেই চেষ্টা মুখ থুবড়ে পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget