এক্সপ্লোর

100 Most Influential People List: টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মমতা, মোদি

তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের সম্পর্কে বিবরণও দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা হয়েছে, ৬৬ বছরের এই নেত্রী ভারতীয় রাজনীতির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন।

নিউইয়র্ক: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিদের তালিকায় নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম। টাইম ম্যাগাজিনের ২০২১-এ  বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার নাম। 

বুধবার টাইম তাদের বার্ষিক  ২০২-এর ১০০ জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাসেক্সেরে ডিউক অ্যান্ড ডাচেস প্রিন্স হ্যারি ও মেঘান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তালিকায় রাখা হয়েছে, তালিবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাদরও। 

তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের সম্পর্কে বিবরণও দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা হয়েছে, ৬৬ বছরের এই নেত্রী ভারতীয় রাজনীতির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন না। তিনিই দল। পথে নেমে লড়াই করার উদ্যম ও পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে নিজেকে আলাদাভাবে গড়ে তুলেছেন তিনি। এটাই তাঁর সঙ্গে অন্যদের ফারাক গড়ে তুলেছে। 

প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে লেখা হয়েছে, স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে তিন নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাঁরা হলেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী এব নরেন্দ্র মোদি। এই তালিকায় তিন নম্বরে মোদি। নেহরু ও ইন্দিরার পর আর কেউ এভাবে দেশের রাজনীতিতে এতটা আধিপত্য বিস্তার করতে পারেননি। 

মোদি সম্পর্কে বিবরণ লিখতে গিয়ে প্রখ্যাত সাংবাদিক ফরিদ জাকারিয়া অভিযোগ করেছেন যে, মোদি দেশ ধর্মনিরপেক্ষতার পথ থেকে সরিয়ে হিন্দু জাতীয়তাবাদের পথে নিয়ে গিয়েছেন।

টাইমের প্রোফাইলে আদর পুনাওয়ালা সম্পর্কে লেখা হয়েছে, কোভিড ১৯ অতিমারীর শুরু থেকে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কর্ণধার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অতিমারী এখনও শেষ হয়নি। কাজেই পুনাওয়ালার কাজ এখনও বাকি। ভ্যাকসিন বৈষম্য প্রকট। বিশ্বের কোনও প্রান্তেই টিকাকরণে বিলম্ব আরও মারাত্মক কোনও ভ্যারিয়েন্ট সামনে আসার মতো বিপদ দেখা দিতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget