এক্সপ্লোর

সাতটি চুক্তি স্বাক্ষর, এটাই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার উপযুক্ত সময়, ভার্চুয়াল বৈঠকে মরিসনকে বললেন মোদি

মোদি-স্কটের এই বৈঠকে দু’দেশের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির মধ্যে রয়েছে যৌথ সামরিক মহড়া, লজিসটিকস, সাইবার প্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ, প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি ও বিজ্ঞান।

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের। কিন্তু করোনা ভাইরাসের জেরে তাঁর পক্ষে ভারতে আসা সম্ভব হয়নি। তবে তা সত্ত্বেও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হল। ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিলেন দুই রাষ্ট্রপ্রধান। এই প্রথম ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক হল। মোদি-স্কটের এই বৈঠকে দু’দেশের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির মধ্যে রয়েছে যৌথ সামরিক মহড়া, লজিসটিকস, সাইবার প্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ, প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি ও বিজ্ঞান। মোদি বলেন, ‘অস্ট্রেলিয়া সঙ্গে সম্পর্ক দ্রুত ও বিস্তৃতভাবে উন্নত করার বিষয়ে দায়বদ্ধ ভারত। এটা শুধু দু’দেশের ক্ষেত্রেই নয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই মহামারীর সময় কৌশলগত বোঝাপড়া আরও বেশি গুরুত্বপূর্ণ। এই মহামারী এবং এর প্রভাবের মোকাবিলায় সারা বিশ্বকে একত্রিত হতে হবে। এটাই ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও উন্নত করার উপযুক্ত সময়। আমাদের সরকার এই সঙ্কটকে একটি সুযোগ হিসেবেই দেখছে। ভারতে প্রায় সব জায়গাতেই সংস্কার হয়েছে। তার ফল পাওয়া যাচ্ছে।’ মরিসন বলেন, ‘আমরা দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাব এবং আস্থা বাড়াতে থাকব। কারণ, আমরা আস্থার ভিত্তিতেই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই।’ যৌথ ঘোষণাপত্রের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের দুই দেশের মাঝখানে মহাসাগর আছে। সেই মহাসাগরের প্রতিও আমাদের দায়িত্ব আছে। উপকূলবর্তী অঞ্চলের স্বাস্থ্য, মঙ্গল, নিরাপত্তা ও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এখন আসতে না পারলেও, ভবিষ্যতে মরিসনকে পরিবার নিয়ে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget