এক্সপ্লোর

১ টাকার মাত্র ১৫ পয়সা জনগণ পায়, প্রয়াত রাজীব গাঁধির মন্তব্যের উল্লেখ করে তোপ কংগ্রেসকে, লুঠ রুখেছে বিজেপি সরকার, দাবি মোদির

বারাণসী: প্রয়াত রাজীব গাঁধীর নাম না করে তাঁর বহুচর্চিত মন্তব্য টেনে কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর অভিযোগ, দেশের এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকারের প্রতি ১ টাকার মাত্র ১৫ পয়সা জনগণের কাছে পৌঁছয়, তা সত্ত্বেও বছরের পর বছর ক্ষমতাসীন কংগ্রেস সরকারগুলি দুর্নীতি, চুরি রুখতে কোনও ব্যবস্থাই নেয়নি। আজ নিজের লোকসভা কেন্দ্রে ১৫-তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের সূচনায় অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত লোকজনের উদ্দেশ্যে মোদি ভাষণে বলেন, অনাবাসীরা হলেন ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তার শক্তি-ক্ষমতার প্রতীক। ভারত বদলাতে পারে না, এই মানসিকতাই তাঁর সরকার পাল্টে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীরা, উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক, বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ। কংগ্রেসকে কাঠগড়ায় তুলে মোদি বলেন, ওরা রোগটা কী, বুঝতে পেরেছিল, স্বীকারও করেছিল, কিন্তু সে ব্যাপারে ভাবেওনি, সারাতেও কিছু করেনি। এতগুলি বছর একটা দল দেশ শাসন করেছে, সিস্টেমটা বানিয়েছে, সত্যিটা তত্কালীন প্রধানমন্ত্রী স্বীকারও করেছিলেন। কিন্তু দুঃখের কথা, এই লুঠ, অপচয় রোখার কোনও চেষ্টাই হয়নি। একদিকে দেশের মধ্যবিত্তরা সততার সঙ্গে কর দিয়ে গিয়েছেন, অন্যদিকে এই ৮৫ শতাংশ ‘লুঠ’ও অব্যাহত থেকেছে। আজ আপনাদের সত্যিটাও বলতে চাই। এই ৮৫ শতাংশ লুঠ পুরোপুরি রুখতে আমরা প্রযুক্তি ব্যবহার করেছি। গত সাড়ে চার বছরে আমাদের সরকার নানা প্রকল্পের মাধ্যমে সরাসরি ৫ লক্ষ ৮০ হাজার কোটি টাকা আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলেছে। কারও বাড়ি, কারও শিক্ষা, বৃত্তি বা গ্যাস সিলিন্ডার ও এই ধরনের নানা কারণে টাকা দিয়েছে। এবার ভাবুন, পুরানো সিস্টেমেই যদি দেশ চলত, তাহলে আজ এই ৫ লক্ষ ৮০ হাজার কোটি টাকা থেকেও হয়তো সাড়ে ৪ লক্ষ কোটি টাকা উধাও বা গায়েব হয়ে যেত। আমরা সিস্টেম না বদলালে এই টাকাও লুঠ হয়ে যেত, যেমনটা হওয়ার কথা স্বীকার করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ভুল শুধরানোর পদক্ষেপগুলি আগেও নেওয়া যেত, কিন্তু তার কোনও সদিচ্ছা বা উদ্দেশ্য ছিল না। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার ৭ কোটি ভুয়ো মানুষকে চিহ্নিত করেছে, যারা সরকারি সুবিধা নিয়েছে। বলেন, শুধু ভাবুন, ব্রিটেন, ফ্রান্স, ইতালির মতো অনেক দেশের জনসংখ্যারও থেকেও বেশি লোক, যাদের অস্তিত্ব ছিল শুধুমাত্র কাগজে, সরকারি সুযোগসুবিধা ভোগ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget