এক্সপ্লোর

সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলবেন না, সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলিকে হুঁশিয়ার প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সৌদি আরবের মতো উৎপাদনকারী দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তেলের দাম বাড়ার ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মুদ্রার দাম কমা ঠেকাতে প্রাপ্য অর্থ মেটানোর প্রক্রিয়াতেও বদল আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি যখন এই মন্তব্য করেন, তখন সেখানে ছিলেন সৌদি আরবের পেট্রোলিয়াম মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সংযুক্ত আরব আমিরশাহীর এক মন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ ভারত গত দু’মাস ধরে অশোধিত তেলের দাম বাড়ার ফলে সমস্যায় পড়ে গিয়েছে। দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম সর্বকালীন রেকর্ড ভেঙে চলেছে। এরই সঙ্গে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার ফলে মুদ্রস্ফীতির হার এবং আর্থিক ঘাটতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও দেশীয় তেল ও গ্যাস সংস্থাগুলির চিফ এগজিকিউটিভদের সঙ্গে তৃতীয় বার্ষিক আলোচনাসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আলোচনাসভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, চিফ এগজিকিউটিভদের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, তাঁরা এর আগের বৈঠকে যে প্রস্তাবগুলি দিয়েছিলেন সেগুলি সরকার বাস্তবায়িত করার পরেও ভারতে কেন তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ আসছে না? প্রধানমন্ত্রী আরও বলেন, যে দেশগুলি তেল উৎপাদন করে, তারাই দাম এবং পরিমাণ ঠিক করে। উৎপাদন যথেষ্ট হওয়া সত্ত্বেও দাম বাড়ানো হচ্ছে। অশোধিত তেলের দাম বাড়ার ফলে আমদানিকারী দেশগুলি সমস্যায় পড়ছে।  উৎপাদনকারী ও আমদানিকারী দেশগুলি একসঙ্গে কাজ করলে তবেই বিশ্ব অর্থনীতিতে স্থিতাবস্থা আসতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, ‘আজ আপনাদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে তেল আমদানিকারী দেশগুলির যন্ত্রণার কথা জানিয়েছেন। তিনি আমাদের মতো উৎপাদনকারী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যেন সোনার ডিম পাড়া হাঁসকে মেরে না ফেলি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget