এক্সপ্লোর

স্ত্রী সন্তানসম্ভবা, ভালবাসার টানে কেরল থেকে কালনা ২৫০০ কিমি বাইক চালিয়ে ফিরলেন স্বামী

টানা ৪ দিন মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরলেন ঠিকা শ্রমিক অর্ক মণ্ডল।

কালনা: কেরল থেকে কালনা, দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার। টানা ৪ দিন মোটরবাইক চালিয়ে কেরলের মল্লপুরম থেকে কালনার কেশবপুরে গ্রামে ফিরলেন ঠিকা শ্রমিক অর্ক মণ্ডল। জীবনের ঝুঁকি নিয়ে এই বাড়ি ফেরা কেবলমাত্র ভালবাসার টানে, জানালেন অর্কর দাদা বিকাশ ঘোষ।

স্ত্রী সন্তানসম্ভবা, ভালবাসার টানে কেরল থেকে কালনা ২৫০০ কিমি বাইক চালিয়ে ফিরলেন স্বামী (কেরল থেকে এই মোটরবাইক নিয়েই কালনা ফিরলেন অর্ক ও বিকাশ)

পূর্ব বর্ধমানের কালনার কেশবপুর গ্রামের বাসিন্দা অর্ক জীবন ও জীবিকার প্রয়োজনে পরিযায়ী। এতদিন ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেছেন কেরলের মল্লপুরমে। করোনাভাইরাসের প্রকোপে কর্মক্ষেত্রেও সঙ্কট তৈরি হয়। লকডাউনের কারণে ২ মাসেরও বেশি সময় বাম রাজ্যেই আটকে থাকেন অর্ক। এদিকে তাঁর স্ত্রী খবর পাঠান, তিনি সন্তানসম্ভবা, জুলাই মাসেই হবে ডেলিভারি। এরপরই কার্যত উতলা হয়ে ওঠেন অর্ক। বাড়ি ফেরার জন্য সবরকমের চেষ্টাই করেন। পুলিশের কাছে গিয়ে নিজের সমস্যার কথাও জানান। তবে কোনও সাহায্যই তিনি পাননি। অর্কর কথায়, কেরল পুলিশ তাঁকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনও ট্রেন না আসায় তাঁরা তা করতে পারেনি। এমন অবস্থায় মালিকের দেওয়া মোটরবাইক নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন অর্ক। সঙ্গী হন তাঁর দাদা বিকাশ ঘোষ।

২ তারিখ অর্ক ও বিকাশ মোটরবাইক নিয়ে কালনার উদ্দেশে রওনা দেন। টানা ৪ দিন, আড়াই হাজার কিলোমিটার বাইক চালিয়ে শেষে কালনায় এসে পৌঁছন তাঁরা। পথে কেটেছে বিনিদ্র রাত। অনেক সময়ই শরীরের ক্লান্তি বাড়ি ফেরায় বাধা হয়ে দাড়িয়েছে, তবে অর্ক থামেননি। কেরল থেকে ওড়িশা হয়ে কালনায় ফিরেছেন স্রেফ ভালবাসার টানে। এখন রয়েছেন কেশবপুর সুখরঞ্জন দেবনাথ এমএসকে কোয়ারেন্টিন সেন্টারে। অর্ক বলছেন, “আমাদের প্রথম সন্তান। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চাই। সেকারণেই জীবনের ঝুঁকি নিয়েও চলে এসেছি। সঙ্গে ছিল পিসতুতো দাদা। আপাতত ১৪ দিন কোয়ারেন্টিন থাকব, তারপর সবার সঙ্গে দেখা করব।”

স্ত্রী সন্তানসম্ভবা, ভালবাসার টানে কেরল থেকে কালনা ২৫০০ কিমি বাইক চালিয়ে ফিরলেন স্বামী (এখানেই কোয়ারেন্টিন রয়েছেন কেরল ফেরত পরিযায়ী শ্রমিক অর্ক মণ্ডল ও বিকাশ ঘোষ)

অর্কর দাদা বিকাশ ঘোষ জানালেন, “ভাই তাঁর স্ত্রীকে প্রচণ্ড ভালবাসে। একা আসবে, রাস্তায় কী না কী ঘটবে সেকারণে আমিও চলে আসি। ৮০ শতাংশ রাস্তাই ভাই গাড়ি চালিয়েছে। ওর জন্যই আমিও ফিরতে পারলাম।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget