এক্সপ্লোর

Ramnath Kovind Health: এইমসে ভর্তি রাষ্ট্রপতি, মঙ্গলবার বাইপাস সার্জারি

President Ramnath Kovind will undergo bypass procedure: রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লি এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি হবে। আজ রাষ্ট্রপতি ভবন সূত্রে এমনই জানা গিয়েছে। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আজ বিকেলে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা মঙ্গলবার, ৩০ মার্চ সকালে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এইমসের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে আছেন।’

">

এর আগে শুক্রবার সকালে ৭৫ বছর বয়সি রাষ্ট্রপতির বুকে অস্বস্তি শুরু হওয়ায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাল থেকে সেখানেই ভর্তি ছিলেন তিনি। আজ তাঁকে সামরিক হাসপাতাল থেকে এইমসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। গতকাল বাংলাদেশ থেকেই রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।

রাষ্ট্রপতির দফতরের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘চিকিৎসকরা নিয়মিতভাবে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং নানারকম পরীক্ষা করছেন। যে সমস্ত শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।’

আজ বিকেলে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর আরও শারীরিক পরীক্ষার জন্য দিল্লি এইমসে রেফার করা হয়েছে।’

Have spoken to Rashtrapati ji’s family and inquired about his health. I pray to almighty for his good health and well being. @rashtrapatibhvn

— Amit Shah (@AmitShah) March 26, 2021

">

প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন দলের নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতিজির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছি। তিনি যাতে সুস্থ থাকেন, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

গতকাল সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget