এক্সপ্লোর

রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হলে রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক, দাবি রাহুলের

চেন্নাই: ফের রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি মোদিকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে দাবি করলেন। বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হলে রাফাল চুক্তি নিয়ে মোদির বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছেন রাহুল। চেন্নাইয়ের একটি কলেজে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় কংগ্রেস সভাপতি বলেছেন, ‘আমিই প্রথম ব্যক্তি যে বলবে, রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হোক। তবে একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তদন্ত হোক। মোদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি রাফাল নিয়ে সমান্তরাল আলোচনা চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সাহস দেখানো উচিত। তিনি কেন লুকিয়ে আছেন?’ রাহুল আরও বলেছেন, ‘দেশের মানসিক অবস্থার সঙ্গে আর্থিক বৃদ্ধির সরাসরি যোগ আছে। নেতিবাচক ও ভয়ের পরিবেশে আর্থিক উন্নতির আশা করা যায় না। কংগ্রেস দেশের মেজাজ বদলাবে এবং মানুষকে খুশি ও ক্ষমতাশালী করে তুলবে। বিজেপি দেশের সব প্রতিষ্ঠান দখল করে আরএসএস-এর সদর দফতর নাগপুর থেকে সেগুলি পরিচালনা করতে চাইছে। কংগ্রেস ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিল পাশ করবে। এখনও ভারতে যথেষ্ট সংখ্যক মহিলাকে শীর্ষ পদে দেখা যাচ্ছে না। মহিলাদের প্রতি মনোভাব বদল না হলে ভারতে তাঁদের ক্ষমতায় দেখা যাবে না।’ নোট বাতিল, কাশ্মীরের অশান্ত পরিবেশ, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, ইউপিএ আমলে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় সেনা জওয়ান ও সাধারণ মানুষের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। কিন্তু মোদি সরকার সেই নীতি অনুসরণ করেনি।

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget