এক্সপ্লোর

পেট্রপণ্যের দাম বাড়ছে আন্তর্জাতিক নানা ফ্যাক্টরের জেরে, সমাধান আমাদের হাতে নেই, কংগ্রেস হিংসার রাস্তা নিয়েছে, বললেন রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি: পেট্রপণ্যের চড়া মূল্যবৃদ্ধির ফলে অতিষ্ঠ মানুষের দুর্ভোগের প্রেক্ষিতে কংগ্রেস ও বিরোধীদের তোপের মুখে বিজেপি। কংগ্রেস ও বামপন্থী দল সমেত নানা বিরোধী দলের ডাকে ভারত বনধ পালিত হচ্ছে সোমবার। তবে পাল্টা আসরে নেমেছে বিজেপিও। তারা কংগ্রেস, বিরোধীদের কটাক্ষের পাশাপাশি সাফাই দিচ্ছে, মানুষের এই দুর্ভোগ সাময়িক, এর কারণ আন্তর্জাতিক নানা ফ্যাক্টর। এহেন ব্যাখ্যা দিয়ে আজকের বনধে মানুষের সমর্থন না পেয়ে কংগ্রেস গুন্ডামি, হিংসার রাস্তা ধরেছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, তেলের দাম বাড়ছে সরবরাহ কম হওয়ার ফলে। আমরা মানুষের উদ্বেগ, অসুবিধার সময় তাঁদের পাশেই রয়েছি। কিন্তু এটা এমন সমস্যা যার সমাধান আমাদের হাতে নেই। কেন্দ্রের মোদী সরকার মুদ্রাস্ফীতি কমাতে অনেক কিছু করেছে, সফলও হয়েছে বলে দাবি করে রবিশঙ্কর পরিসংখ্যান পেশ করেন, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ আমলে মুদ্রাস্ফীতির হার ছিল ১০.৪ শতাংশ, আর বর্তমানে ৪.৭ শতাংশ। রবিশঙ্কর বলেন, পেট্রলের দাম কম হওয়া উচিত এবং আমরা দাম কমানোর উপায় খুঁজে বের করব। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি আমাদের হাতের বাইরে। ওপেক দেশগুলি উত্পাদনের মাত্রা বেঁধে দিয়েছে। ভেনেজুয়েলায় অস্থিরতা রয়েছে। আমেরিকায় এখনও শেল গ্যাসের উত্পাদন শুরু হয়নি। ইরানের বিরুদ্ধে আমেরিকা বিধিনিষেধ জারি করেছে। সব কারণ মিলিয়ে উত্পাদন ঘাটতি তৈরি হয়েছে। আমরা তেল সঞ্চয় করছি না। জনগণের পাশেই আছি আমরা। আমাদের জমানায় পেট্রলের দাম কমেছে, আবার বেড়েছেও। এই সমস্যার সুরাহা আমাদের হাতে নেই। বিরোধীদের আক্রমণ করে তিনি বিহারে বনধের সময় হিংসার প্রসঙ্গ তুলে বলেন, ভারত বনধের নামে পেট্রল পাম্পে আগুন ধরানো হয়েছে। গাড়িতে হামলা চলেছে। কংগ্রেস জবাব দিক, এই হিংসার দায় কার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget