এক্সপ্লোর

PSLV-C52: কাল ভোরে বছরের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ, তৈরি ইসরোর বিজ্ঞানীরা

Indian Space Research Organisation: কাল ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে পিএসএলভি-সি ৫২-র মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ইওএস-০৪ উৎক্ষেপণ করা হবে।

নয়াদিল্লি: কাল, সোমবার ভোর ৫টা বেজে ৫৯ মিনিটে বছরের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ (Satellite Launch) করতে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা (ইসরো) (Indian Space Research Organisation)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টারের (Satish Dhawan Space Centre) লঞ্চপ্যাড থেকে পোলার স্যাটেলাইটল লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি ৫২-র (PSLV-C52) মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ইওএস-০৪ উৎক্ষেপণ করা হবে। পিএসএলভি-সি ৫২/ইওএস-০৪ অভিযানের অঙ্গ হিসেবে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে।

ইসরোর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ বোর্ডের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পরেই আজ ভোর চারটে বেজে ২৯ মিনিট থেকে থেকে ২৫ ঘণ্টা ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হয়েছে। পিএসএলভি-সি ৫২-র মাধ্যমে যে কৃত্রিম উপগ্রহ ইওএস-০৪ উৎক্ষেপণ করা হবে, সেটির ওজন ১,৭১০ কেজি। এর সঙ্গে দু’টি ছোট কৃত্রিম উপগ্রহও থাকবে। তার মধ্যে একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনলজি ও কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অফ অ্যাটমোস্ফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্সের সহায়তায়। এটিকে বলা হচ্ছে ‘স্টুডেন্ট স্যাটেলাইট’। অপর কৃত্রিম উপগ্রহটি হল ‘আইএনএস-২ টিডি’। এটি ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহগুলির ওজন যথাক্রমে ১৭.৫ কিলো ও ৮.১ কিলো।

ইওএস-০৪ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত খবর ও উন্নত ছবি পাওয়া যাবে। এর ফলে কৃষি, বনসৃজন ও উদ্ভিদ পালন, মাটির আর্দ্রতা ও জলানুসন্ধান বিজ্ঞান এবং বন্যাপ্রবণ অঞ্চলগুলি সম্পর্কে খবর পাওয়া যাবে। দু’টি ছোট কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আয়নোস্ফিয়ার গতিবিদ্যা ও সূর্যের উত্তাপ প্রক্রিয়া বিষয়ক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে ইসরো।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ইওএস-০৪ পৃথিবীকে আবর্তনের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ‘আইএনএস-২ টিডি-তে থার্মাল ইমেজিং ক্য়ামেরা রয়েছে। এর ফলে জমির তাপমাত্রা, জলাশয় ও হ্রদগুলির তলদেশে থাকা মাটির তাপমাত্রা, চাষবাস ও জঙ্গল সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। দিনের মতোই রাতেও ছবি তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget