এক্সপ্লোর

রাহুল হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীরে রক্তগঙ্গা বইবে, একটাও বুলেট খরচ হয়নি! মহারাষ্ট্রে ভোটপ্রচারে অমিত শাহ

মোদি সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় কংগ্রেস, এনসিপি-রও তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ থেকে ফিরেছেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ সমর্থন করে একদিকে গোটা দুনিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছে, আরেকদিকে একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের প্রচারে বললেন অমিত শাহ। মহারাষ্ট্রে ২১ অক্টোবর ভোটগ্রহণ, গণনা ২৪ অক্টোবর। মোদি সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় কংগ্রেস, এনসিপি-রও তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাব সামনে আনতেই কংগ্রেস, এনসিপি-উভয়েই তার বিরোধিতা করে কার্যত বিদ্রোহ করে। আমি চাই, রাহুল গাঁধী ও শরদ পওয়ার মহারাষ্ট্রের মানুষকে বলুন, কেন তাঁরা ৩৭০ বাতিলের বিরোধী। ভোটব্যাঙ্কের রাজনীতিই তাঁদের বিরোধিতার কারণ বলে দাবি করে তিনি বলেন, রাহুল গাঁধী বলেছিলেন, কাশ্মীরে রক্তগঙ্গা বয়ে যাবে, কিন্তু একটা বুলেটেও ছুঁড়তে হয়নি। সাঙ্গলি জেলার জাট এলাকার জনসভায় তিনি আরও বলেন, ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের বিজয়ের সময় তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। আমরা তখন বিরোধী আসনে ছিলাম, কিন্তু আমাদের কাছে সবার আগে দেশ। মনমোহন সিংহের জমানায় পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা নিয়মিত সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে আমাদের সেনা জওয়ানদের হত্যা করত বলে অভিযোগ করে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু দেশকে সুরক্ষিত রাখার লক্ষ্যে কাজ করেছেন। তাঁর তদারকিতে ভারতের জাতীয় সুরক্ষা জোরদার হয়েছে, এখন গোটা বিশ্ব জানে, একটা ভারতীয় জওয়ান শহিদ হলে পাল্টা ১০টা শত্রু খতম হবে। পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতীয় বায়ুসেনার জঙ্গি ঘাঁটিতে অভিযানের উল্লেখ করেই সম্ভবত একথা বলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget