এক্সপ্লোর

মোদীর ভারতে গরিবের কাছে নোট বাতিল মানে ব্যাঙ্কে লাইন দিয়ে টাকা জমা দেওয়া, পছন্দের পুঁজিপতিদের কালো টাকা সাদা করে নেওয়ার রাস্তা! ট্যুইট রাহুলের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে ট্যুইটে ফের আক্রমণ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতির কটাক্ষ, মোদীর ভারতে গরিবের কাছে নোট বাতিলের অর্থ, ব্যাঙ্কের বাইরে লাইন দিয়ে টাকা জমা দেওয়া, আর পছন্দের পুঁজিপতিদের কাছে তা কালো টাকা সাদা করে নেওয়ার রাস্তা! প্রধানমন্ত্রীর আস্থাভাজন পুঁজিপতিরা জনসাধারণের অর্থ ব্যবহার করে ৩.১৬ লক্ষ কোটি টাকা দেনা মকুব করিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রাহুল ট্যুইট করেছেন, মোদীর ভারতে আমআদমির জন্য নোটবন্দির অর্থ, লাইনে গিয়ে ব্যাঙ্কে টাকা রাখুন। আপনার যাবতীয় বিস্তারিত নথি আধারে দিন। আপনার নিজের টাকাই আপনি ব্যবহার করতে পারবেন না। প্রিয়ভাজন পুঁজিপতিদের কাছে নোটবন্দি মানে সব কালো টাকা সাদা করিয়ে নেওয়া। আসুন সাধারণের ৩.১৬ লক্ষ কোটি টাকা কাজে লাগিয়ে ৩.১৬ কোটি টাকা মকুব করে দিই। সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত এক রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ককে উদ্ধৃত করে দাবি করা হয়, গত চার বছরে যত অনাদায়ী ঋণ উদ্ধার হয়েছে, তার সাতগুণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি। ২০১৪-র এপ্রিল থেকে ২০১৮-র এপ্রিলের মধ্যে দেশের ২১টি সরকারি মালিকানাধীন ব্যাঙ্ক ৩,১৬,৫০০ কোটি টাকা লোন মকুব করেছে, যেখানে তারা কিউমিউলেটিভ অর্থাত্ ক্রমবর্ধিত ভিত্তিতে মকুব ৪৪৯০০ কোটি টাকা বা মকুব করা লোনের এক সপ্তমাংশের কম উদ্ধার করতে পেরেছে। শিল্পপতিদের কাছ থেকে আদায় না হওয়া বকেয়া লোন মকুব করে দিলেও কেন্দ্রের মোদী সরকার কৃষকদের ক্ষেত্রে তা করছে না বলে বহুদিন ধরেই সরব রাহুল।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget