এক্সপ্লোর

করোনাকে হারিয়েও শেষরক্ষা হল না, প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ

শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪৬ বছরের সাতভকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাতভের করোনা টেস্ট রিপোর্ট গত ২২ এপ্রিল পজিটিভ এসেছিল।

নয়াদিল্লি: করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন কয়েকদিন আগে। কিন্তু শেষরক্ষা হল না।  একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন কংগ্রেস নেতা তথা দলের রাজ্যসভা সাংসদ রাজীব সাতভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪৬ বছরের সাতভকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাতভের করোনা টেস্ট রিপোর্ট গত ২২ এপ্রিল পজিটিভ এসেছিল। গত ৯ মে তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল।
পরে তাঁর একটি নতুন ভাইরাল সংক্রমণ ধরা পড়ে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। 

সাতভের এই আকস্মিক মৃত্যু দলের পক্ষে একটা বড়সড় ধাক্কা। কংগ্রেসের বিভিন্ন নেতা সাতভের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। 
রাহুল গাঁধীর ট্যুইট-আমার বন্ধু রাজীব সাতভের প্রয়াণে মর্মাহত। তিনি ছিলেন দক্ষ নেতা, যিনি কংগ্রেসের আদর্শের প্রকৃত রূপায়ণ করেছেন। তাঁর মৃত্যু আমাদের সকলের পক্ষে বড় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ও ভালোবাসা।

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী সাতভের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, রাজীব সাতভের প্রয়াণে আমরা আমাদের উজ্জ্বলতম সহকর্মীকে হারালাম।  মনের দিক থেকে অত্যন্ত স্বচ্ছ্ব, দায়িত্ববান ও কংগ্রেসের আদর্শের প্রতি গভীর নিষ্ঠাবান ছিলেন। দেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করছিলেন। আমি বাক্যহারা। তাঁর স্ত্রী ও সন্তানদের প্রতি আমার সমবেদনা। 
শোকপ্রকাশ করেছেন রণদীপ সুরজেওয়ালা সহ কংগ্রেসের অন্যান্য নেতারা।

সুরজেওয়ালার ট্যুইট, আজ এমন এক সঙ্গীকে হারালাম, যাঁর সঙ্গে রাজনৈতিক জগতে একসঙ্গে পদার্পণ করেছিলাম। যুব কংগ্রেসে আমার সঙ্গে যাত্রা শুরু করেছিলেন। আজ পর্যন্ত পায়ে পা মিলিয়ে হেঁটেছি। আজ..রাজীব সাতভের সরল সাধাসিধে আচরণ, হাসি, নেতৃত্বদানের ক্ষমতা, দলের প্রতি নিষ্ঠা চিরদিন মনে পড়বে। বিদায় বন্ধু।

২০১৪-তে মহারাষ্ট্রের হিঙ্গোলি থেকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজীব সাতভ। তবে ২০১৯-র নির্বাচনে লড়াই করনেনি। কংগ্রেস থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত করে। প্রাক্তন রাজ্য মন্ত্রী রজণী সাতভের ছেলে তিনি। 
রাজীব সাতভ ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও গুজরাতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা। তিনি এর আগে যুব কংগ্রেসের সভাপতিও ছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে
BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget