এক্সপ্লোর

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অমর সিংহ

গত কয়েকমাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে অমরের চিকিৎসা চলছিল।

নয়াদিল্লি: দীর্ঘ রোগভোগের পর আজ মৃত্যু হল রাজ্যসভার সাংসদ ও সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহের। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর স্ত্রী ও দুই মেয়ে বর্তমান। গত কয়েকমাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে অমরের চিকিৎসা চলছিল। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়েছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অমরকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তাঁর পরিবারের লোকজন হাসপাতালে ছিলেন। সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিংহ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অমর। তবে ২০১০ সালের শুরুতেই তিনি সপা-র সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করেন মুলায়ম। পরে নিজের দল গড়েন অমর। তবে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। ২০১৩ সালে দুবাইয়ে তাঁর কিডনি ফেলিওর হয়। এরপরেও অবশ্য তিনি ২০১৬ সালে সক্রিয় রাজনীতিতে ফেরেন। এ বছরের মার্চে তাঁর মৃত্যু হয়েছে বলে গুজব রটে যায়। অমর নিজেই ‘টাইগার জিন্দা হ্যায়’ বলে সেই গুজব উড়িয়ে দেন। অমরের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, ‘যে দলেই থাকুন না কেন, সবার সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক ছিল।’ রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বলেছেন, ‘আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। অমর সিংহের মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget