এক্সপ্লোর

হয় এনসি-র পাকিস্তানির যোগসূত্রের অভিযোগ প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান, অনড় ওমর, সুর নরম রাম মাধবেরও

নয়াদিল্লি: হয় দলের পাকিস্তানির যোগসূত্রের অভিযোগ প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান। ওমর আবদুল্লার এই চ্যালেঞ্জের পর সুর নরম করলেন বিজেপি নেতা রাম মাধব। গতকাল জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ওমরের দল ন্যাশনাল কনফারেন্সকে (এনসি) তীব্র আক্রমণ করেছিলেন তিনি। পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), এনসি ও কংগ্রেসের জোট করে সরকার গঠনের উদ্যোগ ভেস্তে দিতে গতকাল রাজ্য বিধানসভা ভেঙেও দেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাম মাধব দাবি করেন, ওই তিন দল গত মাসের স্থানীয় পুরসভা নির্বাচন বয়কট করেছিল সীমান্তের ওপার থেকে সেরকম নির্দেশ ছিল বলেই। সম্ভবত ওপারের নতুন কোনও নির্দেশ পেয়েই ওরা একজোট হয়ে সরকার গড়তে চাইছে। এতেই রাজ্যপাল বাধ্য হয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। বিজেপি শীর্ষনেতার এই দাবিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে ওমর ট্যুইট করেন, আজেবাজে অভিযোগ না করে প্রমাণ করুন। আপনাকে চ্যালেঞ্জ রইল, প্রমাণ থাকলে দিন। র, এনআইএ, আইবি আপনার হাতে (সিবিআই-ও আপনার তোতা)। তাই প্রকাশ্যে তথ্যপ্রমাণ হাজির করার সাহস থাকা উচিত। হয় অভিযোগ প্রমাণ করুন, নয়তো ক্ষমা চাওয়ার মতো বুকের পাটা দেখান। যা খুশি বলে হাওয়া গরম করার রাজনীতি করবেন না। এরপরই রাম মাধব নিজের অভিযোগের সমর্থনে সাফাই দিয়ে বলেন, নিজের লাগাম টেনে রাখুন ওমর আবদুল্লা। আপনার দেশপ্রেম নিয়ে আদৌ প্রশ্ন করছি না। কিন্তু এনসি, পিডিপির এই হঠাত্ প্রেম, সরকার গড়তে উঠেপড়ে লাগা দেখে অনেক প্রশ্ন উঠছে। আপনাকে আঘাত করতে চাই না। তবে এরপরও অনড় মনোভাব দেখিয়ে ওমর ট্যুইট করেন, না, মজা-মস্করা করার ব্যর্থ চেষ্টায় লাভ হবে না। আপনি বলতে পারেন, আমার দল পাকিস্তানের ইশারায় চলে। আমি আপনাকে প্রমাণ দিতে বলছি। এনসি নির্বাচন বয়কট করেছে পাকিস্তানের কথায়, জনসমক্ষে তার প্রমাণ দিন। আপনি, আপনার সরকারের কাছে আমার প্রকাশ্যে চ্যালেঞ্জ রইল। রাম মাধব অবশ্য সংঘাতের সুর কমানোর ইঙ্গিত দিয়ে আবার ট্যুইট করেন, আপনি বাইরের চাপের কথা অস্বীকার করছেন। আমি মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন, এনসি ও পিডিপি-র মধ্যে সত্যিই প্রেম হয়েছে যারই পরিণতি ব্যর্থ সরকার গঠনের এই প্রয়াস। আপনাদের পরের নির্বাচনগুলি একসঙ্গে লড়া উচিত। এটা ব্যক্তিগত নয়, রাজনৈতিক মন্তব্য। ট্যুইটে হাসির ইমোজিও জুড়ে দেন তিনি। শ্রীনগরে সাংবাদিক বৈঠক ডেকেও রাম মাধবের ক্ষমা চাওয়ার দাবির পুনরাবৃত্তি করে ওমর বলেন, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসি কর্মীদের বলিদান খাটো করা যাবে না। ওনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget