এক্সপ্লোর

Uttarakhand, HP Red Alert: উত্তরাখণ্ড, হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি রেড অ্যালার্ট

Alert for heavy rainfall in some states including West Bengal. | পশ্চিমবঙ্গের একাংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।

নয়াদিল্লি: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় রবিবার মেঘ ভাঙা বৃষ্টিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ। এরই মধ্যে আগামী ৭২ ঘণ্টার জন্য উত্তরাখণ্ডের ১৩টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস দিল আবহাওয়া দফতর। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

রবিবার উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও একই সতর্কতা জারি করে। সেই সতর্কবার্তায় বলা হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আবহাওয়া দফতরও একইরকম সতর্কতা জারি করায় উদ্বেগ তৈরি হয়েছে।

শুধু উত্তরাখণ্ডই না, হিমাচল প্রদেশেও আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের একাংশ, জম্মু ও কাশ্মীর, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমাংশ, রাজস্থানের উত্তর-পূর্বাংশ, উত্তর কোঙ্কন অঞ্ল ও বিহারের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তর ভারতে বৃষ্টি বাড়তে পারে। 

উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর জগদম্বা প্রসাদ জানিয়েছেন, রবিবার উত্তরকাশীর মান্ডো গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ভাবাস থাকায় তাঁরা সতর্ক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান নবনীত সিংহ ভুল্লারের নির্দেশে রাজ্যজুড়ে ২৮টি দলকে তৈরি রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 

উত্তরাখণ্ডের মতোই ভারী বৃষ্টির সতর্কতা নিয়ে উদ্বেগে হিমাচল প্রদেশ। গত ২৪ ঘণ্টা ধরে সিমলায় টানা বৃষ্টি হচ্ছে। কাংড়া, বিলাসপুর, মান্ডি ও সিরমাউরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি আটটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 

এরই মধ্যে আজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা। তাঁর স্বামী ও সন্তান নিখোঁজ। এই দুর্ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের চম্বা জেলার দুনালি অঞ্চলে ভারমাউর রোডে। আচমকা ধস নেমে তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। মৃত মহিলার স্বামী ও সন্তানের খোঁজে তল্লাশি চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget