এক্সপ্লোর

অসমে এনআরসি থেকে নাম বাদ পড়ায় আত্মহত্যা অবসরপ্রাপ্ত শিক্ষকের

মঙ্গলদোই: জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)-র সাম্প্রতিকতম খসড়াতে নাম না থাকায় আত্মহত্যা করলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। গত ৩০ জুলাই অসমে এনআরসি-র সম্পূর্ণ খসড়া প্রকাশের পর এটি এ ধরনের তৃতীয় ঘটনা। অবসরের পর আইনজীবী হিসেবে কাজ করছিলেন নীরদ কুমার দাস নামে ওই ব্যক্তি। গত প্রাতঃভ্রমণ থেকে বাড়ি ফিরে আসার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ির লোকজনই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়। পুলিশ সুপার শ্রীজিথ টি এ কথা জানিয়েছেন। সুইসাইড নোটে ৭৪ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক লিখেছেন, ‘এনআরসি প্রক্রিয়ার পর বিদেশী হিসেবে চিহ্নিত হওয়ার লাঞ্ছনা থেকে মুক্তি পেতেই তিনি এই চরম পদক্ষেপ’ নিচ্ছেন। পরিবারের লোকজন এ কথা জানিয়েছেন। স্থানীয় পুলিশের এক আধিকারিকও তাঁর অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুর কারণ সম্পর্কে একই কথা জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, নীরদ কুমার দাসের স্ত্রী, তিন কন্যা, তাঁদের স্বামী ও সন্তানদের এবং বেশিরভাগ আত্মীয়স্বজনের নামই এনআরসি-তে অন্তর্ভূক্ত হয়েছে। কিন্তু খসড়ায় তাঁর নাম বাদ পড়ায় তিনি খুবই হতাশ ছিলেন। তারওপর মাস দুয়েক আগে স্থানীয় একটি এনআরসি প্রক্রিয়া কেন্দ্র থেকে তাঁকে একটি নথি দেওয়া হয়। তাতে বলা হয়, তাঁকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই তাঁর নাম তালিকায় ওঠেনি। এরপরই তিনি আরও অবসাদগ্রস্ত হয়ে পড়েন। নীরদ কুমার দাস তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে সুইসাইড নোটে পাঁচ জনের নাম উল্লেখ করে তাঁদের কাছ থেকে ধার হিসেবে নেওয়া ১,২০০ টাকা ফেরত দিতে পরিবারের লোকজনকে বলে গিয়েছেন। গত রবিবার ক্ষুব্ধ পরিবারের লোকজন ও স্থানীয়রা নীরদ কুমার দাসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে বাধা দেন। অবসরপ্রাপ্ত শিক্ষককে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করার জন্য স্থানীয় এনআরসি প্রক্রিয়াকরণ কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। পরে জেলার ডেপুটি পুলিশ কমিশনার ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরকারি বিদ্যালয়ে ৩৪ বছর শিক্ষকতার পর অবসর গ্রহণ করে নীরদ কুমার দায় আইন নিয়ে পড়াশোনা করেন। এরপর মঙ্গলদইয়ের জেলা আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিশ শুরু করেন। নীরদ কুমার দাসের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়ার প্রতিবাদে বেঙ্গলি স্টুডেন্ডস ফেডারেশন আজ সোমবার খারুপেটিয়ায় বনধের ডাক দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget