এক্সপ্লোর

কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? বিজেপি-সেনা দ্বন্দ্ব অব্যাহত, বুধবার অমিত-উদ্ধব বৈঠক

অমিত মুম্বই যাবেন নব নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করে বিধানসভায় দলের নেতা নির্বাচন করতে। এরপর তিনি দেখা করতে যেতে পারেন উদ্ধবের সঙ্গে।

মুম্বই: ভোটের ফল প্রকাশের কর কদিন কেটে গেলেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসন নিয়ে জট এখনও কাটল না। শিবসেনা এখনও গোঁ ধরে রয়েছে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদের দাবিতে, ওদিকে বিজেপি মোটেই তাতে রাজি নয়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, রাজ্যে তাঁরাই সংখ্যাগরিষ্ঠ, অতএব তাঁদের নেতৃত্বে সরকার হবে। আর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের এখনও দাবি, লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ যে ৫০-৫০ ফর্মুলার কথা বলেছিলেন, এখন সেটাই প্রয়োগ করতে হবে। এই পরিস্থিতিতে বুধবার অমিত শাহ বৈঠক করতে পারেন উদ্ধব ঠাকরের সঙ্গে। অমিত মুম্বই যাবেন নব নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করে বিধানসভায় দলের নেতা নির্বাচন করতে। বুধবারই হবে বিজেপি বিধায়কদের বৈঠক। এরপর তিনি দেখা করতে যেতে পারেন উদ্ধবের সঙ্গে। উদ্ধব এদিকে স্পষ্ট করে দিয়েছেন, প্রতিবার তাঁর দল বিজেপির সুবিধে অসুবিধে বুঝে চলবে না। এ বছর লোকসভা ভোটের আগে অমিত শাহ তাঁকে ক্ষমতা ভাগ করে নেওয়া সংক্রান্ত ৫০-৫০ ফর্মুলার কথা বলেছিলেন, বিধানসভার ক্ষেত্রেও সেই ফর্মুলা প্রযোজ্য হবে। ঝামেলার মধ্যে বিজেপি-সেনা দুই দলই নিজেদের নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টায় নেমেছে। গতকাল গীতা জৈন, রাজেন্দ্র রাউত ও রবি রাণা নামে ৩ নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। আবার অচলপুরের প্রহর জনশক্তি পার্টির বিধায়ক বাচ্চু কাড্ডু ও তাঁর সহকর্মী মেলঘাটের বিধায়ক রাজকুমার প্যাটেল জানিয়েছেন, শিবসেনাকে সমর্থন করবেন তাঁরা।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget