এক্সপ্লোর

সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা, শুরুতে স্বল্প দূরত্বে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

আমদাবাদ: ২০২২-এর অগাস্টে বুলেট ট্রেনের ৫০৮ কিমি প্রকল্পেরই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, সেই কাজ সময়ে শেষ হবে কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে গতিতে কাজ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। ২০২২-এর ১৫ অগাস্টের মধ্যে যদি গোটা প্রকল্পের কাজ শেষ না করা যায়, তাহলে শুরুতে গুজরাতের সুরাত থেকে বিল্লিমোরা পর্যন্ত বুলেট ট্রেন চালানো হতে পারে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এক আধিকারিক জানিয়েছেন, ‘বুলেট ট্রেন প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে শুধু জমি অধিগ্রহণই একমাত্র বাধা নয়, বিস্তারিত পরিকল্পনা এবং প্রক্রিয়াগত কাজও এখনও শেষ হয়নি। আমাদের মূল্যায়ন, এই প্রকল্পের কাজ শেষ হতে এক বছর দেরি হবে। ২০২৩-এর শেষদিকে ৫০৮ কিমি প্রকল্পের কাজ শেষ হয়ে যেতে পারে।’ বুলেট ট্রেন প্রকল্পের জন্য ১,৪৩৪ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। এর মধ্যে মহারাষ্ট্রের জমির পরিমাণ ৩৫৩ হেক্টর। বাকি জমি গুজরাতের। কিন্তু এখনও পর্যন্ত শুধু বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ০.৯ হেক্টর জমিই রেলের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলেই মনে করছেন ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা। এর ফলেই সময়ে কাজ শেষ করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget