এক্সপ্লোর

টেস্ট ওপেনার হিসাবে অভিষেক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করে নতুন কীর্তি রোহিতের, সঙ্গে একাধিক রেকর্ড

রোহিত শনিবার আরও একটি নজির গড়েছেন। এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরে। তিনি ভেঙে দিয়েছেন ওয়াসিম আক্রমের ২৩ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৬ সালে আক্রম এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১২টি ছক্কা মেরেছিলেন। রোহিত চলতি টেস্টে মেরেছেন ১৩টি ওভার বাউন্ডারি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পড হয়েছেন মুম্বইয়ের ‘হিটম্যান’।

বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরল কীর্তি গড়লেন রোহিত শর্মা। টেস্ট ওপেনার হিসাবে অভিষেকে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তারকা। যে কৃতিত্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করলেন রোহিত। এর আগে ২৭টি টেস্ট খেললেও প্রত্যেকটি ম্যাচে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে। ওপেনার রোহিতের আবির্ভাব চলতি টেস্টেই। সেই সঙ্গে ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার নজিরও গড়লেন রোহিত। বিজয় হাজারে ও সুনীল গাওস্কর তিনবার করে এই নজির গড়েছিলেন। রাহুল দ্রাবিড় দুবার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের এই কীর্তি রয়েছে একবার করে। সেই অভিজাত বন্ধনীতে এবার ঢুকে পড়লেন রোহিতও। টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করার পথে ৭টি ছক্কা ও ১০টি চার মেরেছেন রোহিত। তাঁর দাপটেই ম্যাচটিতে সরাসরি জয়ের সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে ভারতের। রোহিত শনিবার আরও একটি নজির গড়েছেন। এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরে। তিনি ভেঙে দিয়েছেন ওয়াসিম আক্রমের ২৩ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৬ সালে আক্রম এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১২টি ছক্কা মেরেছিলেন। রোহিত চলতি টেস্টে মেরেছেন ১৩টি ওভার বাউন্ডারি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পড হয়েছেন মুম্বইয়ের ‘হিটম্যান’।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget