এক্সপ্লোর

Tirumala Tirupati Devasthanam: তিরুমালায় প্রয়াত ভিক্ষুকের বাড়ি থেকে উদ্ধার ১০ লক্ষ টাকা!

তিরুমালার কাছে সেশাচলম নামে একটি এলাকায় শ্রীনিবাসাচারীকে একটি ঘর বরাদ্দ করা হয়েছিল। হতদরিদ্র, একাকী মানুষ। ২০০৭ থেকে এই বাড়িতেই থাকতেন তিনি। ভিক্ষে আর টুকিটাকি জিনিসপত্র বিক্রি করেই দিন চলত তাঁর। আর সেইফাঁকেই উপার্জনের অর্থ তিল তিল করে জমিয়েছিলেন তিনি।

নয়াদিল্লি:  তিল তিল করে জমানো অর্থ। সঞ্চয়ের পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা! ট্যাঙ্ক-বন্দি হয়ে পড়ে ছোট্ট একটি ঘরে। এই ঘরে থাকতেন এক ভিক্ষুক। মারা গিয়েছেন গত বছর আগেই। কিন্তু সবার অজান্তে তাঁর ঘরে ট্যাঙ্কে ভরা গোছা গোছা নোটের তাড়া। দেখে তো চক্ষু চড়কগাছ তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-র  ভিজিল্যান্স বিভাগের আধিকারিকদের। 
ওই ব্যক্তির নাম শ্রীনিবাসাচারি। ভিক্ষে আর ছোটখাটো ব্যবসায় দিন গুজরান করতেন তিনি। তাঁর বাড়ি থেকেই বিভিন্ন নোটে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করলেন ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা। 
তিরুমালার কাছে সেশাচলম নামে একটি এলাকায় শ্রীনিবাসাচারীকে একটি ঘর বরাদ্দ করা হয়েছিল। হতদরিদ্র, একাকী মানুষ। ২০০৭ থেকে এই বাড়িতেই থাকতেন তিনি। ভিক্ষে আর টুকিটাকি জিনিসপত্র বিক্রি করেই দিন চলত তাঁর। আর সেইফাঁকেই উপার্জনের অর্থ তিল তিল করে জমিয়েছিলেন তিনি। গত বছর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অসুস্থতা আর কাটিয়ে উঠতে পারেননি। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 
শ্রীনিবাসাচারীর পরিবার-পরিজন বলতে কেউ নেই। তাঁর মৃত্যুর পর থেকেই বন্ধ বাড়ির দরজা। এক বছর বাড়িতে বন্ধ থাকার পর বাড়িটি পুণর্দখলের সিদ্ধান্ত নেয় টিটিডি।  সেই মতো টিটিডি ও রেভিনিউ বিভাগিরে আধিকারিকরা ওই বাড়িতে যান। বাড়িতে তাঁরা কী কী রয়েছে, তা জানতে তল্লাশি শুরু করেন। আর একটা ট্যাঙ্ক খুলতেই বিস্ময়ে চোখ কপালে ওঠে আধিকারিকদের। দেখেন, থরে থরে সাজানো নোট। পাশের একটা ট্যাঙ্ক খুলেও দেখেন সেটিতেও রয়েছে নোট।  দুটি ট্যাঙ্কে যে নোটগুলি ছিল, সেগুলির মধ্যে রয়েছে বাতিল হয়ে যাওয়া ১০০০ টাকার নোটও। সবমিলিয়ে দুটি ট্যাঙ্কে ছিল ১০ লক্ষ টাকা। জীবিত থাকাকালে ওই অর্থের ব্যবহার করতে পারেননি শ্রীনিবাসাচারী।  টিটিডি আধিকারিকরা ওই অর্থ বাজেয়াপ্ত করেছে এবং  তা টিটিডি-র কোষাগারে জমা করেছে। 
পাহাড়ের ওপরে তিরুমানার ভগমান ভেঙ্কটেশ্বরের মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। করোনা-পূর্ব সময়ে এখানে প্রতিদিন আসতেন হাজার হাজার দর্শনার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget