এক্সপ্লোর

বিরাট-অনুষ্কার ডিভোর্সের জল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, জেনে নিন প্রকৃত ঘটনা কী

বিয়ের আগে একবার দুজনের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলেছিল। শোনা গিয়েছিল, শাহরুখ খান দুজনের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছিলেন। শাহরুখ বরাবরই অনুষ্কার ঘনিষ্ঠ এবং অভিনেত্রীর প্রথম সিনেমাও কিং খানের সঙ্গে। সেই কারণেই নাকি শাহরুখ এগিয়ে এসেছিলেন।

মুম্বই: প্রেম থেকে শুরু করে বিয়ে – বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সফরটা যেন রূপকথার কাহিনীর মতোই। তবে, সেই সম্পর্কে কি চিড় ধরেছে? বিরুষ্কা নামে বিখ্যাত হয়ে যাওয়া এই জুটি কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে? শুক্রবার রাত থেকে ট্যুইটারে ট্রেন্ডিং বিরুষ্কাডিভোর্স হ্যাশট্যাগ (#VirushkaDivorce)। এই নিয়েই এখন শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরুষ্কার ডিভোর্সের আলোচনা চর্চার কেন্দ্রবিন্দুতে আসে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুজ্জরের এক আজব দাবিকে কেন্দ্র করে। অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ পাতাললোক ‘দেশবিরোধী’ বলে তোপ দেগেছিলেন গুজ্জর। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের উচিত অনুষ্কার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ইতি টানা, এমনও মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের লোনির এই বিধায়ক। গুজ্জর বলেন, 'বিরাট কোহলি দেশভক্ত, দেশের জন্য ও খেলে। অনুষ্কাকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত।‘ শুক্রবার বিরুষ্কাডিভোর্স হ্যাশট্যাগ ট্রেন্ডিং হওয়ার পর অনেকে ভাবতে শুরু করেন, সত্যিই কি তবে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন বিরাট-অনুষ্কা! পরে জানা যায়, এই ট্রেন্ডের সূত্রপাত বিরুষ্কার বিচ্ছেদের একটি পুরনো খবরকে ঘিরে। বিয়ের আগে একবার দুজনের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলেছিল। শোনা গিয়েছিল, শাহরুখ খান দুজনের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছিলেন। শাহরুখ বরাবরই অনুষ্কার ঘনিষ্ঠ এবং অভিনেত্রীর প্রথম সিনেমাও কিং খানের সঙ্গে। সেই কারণেই নাকি শাহরুখ এগিয়ে এসেছিলেন। ২০১৬ সালে প্রকাশিত সেই পুরোনো প্রতিবেদনের কপি ঘিরেই নতুন করে এই হ্যাশট্যাগ ভাইরাল হয়! দুই তারকার ঘনিষ্ঠরা জানিয়েছেন, বিরুষ্কার সম্পর্কে কোনওরকম সমস্যা নেই। বিরুষ্কার ডিভোর্স নিয়ে জল্পনার মধ্যে এই সেলেব দম্পতির ভক্তরাও সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন মজাদার মিম দিয়ে। বক্তব্য- ‘ট্যুইটার অব বস হো গয়া’।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget