এক্সপ্লোর

Russia-Ukraine Conflict: ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’, ব্রিটিশ পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জেলেনস্কিকে

Russia-Ukraine War: ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। নিরাপদে মানুষকে বের করার জন্য তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা।

Key Events
Russia-Ukraine Crisis Live Updates: Crisis deepens as Russian forces intensified shelling Russia-Ukraine Conflict: ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’, ব্রিটিশ পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জেলেনস্কিকে
রাশিয়া ও ইউক্রেনের তৃতীয় রাউন্ডের শান্তি বৈঠকও নিষ্ফল

Background

কিভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) কবে থামবে? দিশা মিলল না বেলারুশের (Belarus) বৈঠকে। ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পরে রাশিয়ার প্রতিক্রিয়া, প্রত্যাশা পূরণ হয়নি! তবে ইউক্রেনের দাবি, আলোচনা ইতিবাচক! গতকাল ফোনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংঘাত মেটাতে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যাতে সরাসরি ভলদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

প্রায় ২ সপ্তাহ হতে চলল, ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের খারকিভ, মারিওপোল, মাইকোলেভ, লুহানস্ক, নিকোলেভের মতো শহরগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত। এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি, বিশ্বজোড়া চাপানউতোর, যুদ্ধ বন্ধ করার আবেদন, কিন্তু এখনও অবধি রাশিয়ার নমনীয় হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। 

সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর অনুরোধে কিভ, মারিওপোল, খারকিভ এবং সুমি শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ইউক্রেনের সুমিতেই এখনও অবধি আটকে আছেন ৭০০ জন ভারতীয় পড়ুয়া। বিদেশমন্ত্রক জানিয়েছে, ঠিক সময়ে নির্দেশ দিলেই সঙ্গে সঙ্গে সুমি শহর ছাড়তে হবে তাঁদের। এই পরিস্থিতিতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদি। সুমি-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের প্রসঙ্গে তাঁদের কথা হয়। ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাশিয়ার প্রেসিডেন্ট। সূত্রের খবর, সমাধান খুঁজতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পুতিন যাতে সরাসরি কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। 

এরপর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে প্রায় ৩৫ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে দু’জনের কথা হয়। 

গতকালই পোল্যান্ড হয়ে দেশে ফিরিয়ে আনা হয় ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া হরজ্যোত্‍ সিংহ-কে। 

সোমবারই বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার মধ্যস্থতাকারীদের দল তৃতীয়বার আলোচনায় বসে। শেষপর্যন্ত কোন ফর্মুলায় এই যুদ্ধ বন্ধ হয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

01:14 AM (IST)  •  09 Mar 2022

Russia-Ukraine War Live Updates: ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’, ব্রিটিশ পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জেলেনস্কিকে

‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’। ব্রিটিশ পার্লামেন্টে ভলোদিমির জেলেনস্কিকে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা।

 

01:05 AM (IST)  •  09 Mar 2022

Russia-Ukraine Conflict Live Updates: মারিউপোলে উদ্ধারকার্য ফের ব্যর্থ, জানাল ইউক্রেন সরকার

মারিউপোলে উদ্ধারকার্য ফের ব্যর্থ। মানব করিডরের উপর বোমা বর্ষণের অভিযোগ ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেশচুকের। রাশিয়া এবং বেলারুশের এলাকায় গিয়ে পৌঁছনো ওই করিডরের অবস্থান নিয়েও আপত্তি জানালেন।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget