এক্সপ্লোর

২০০২-এর সাংবাদিক খুনের মামলায় যাবজ্জীবন কারাবাস বাবা রাম রহিম, আরও তিনজনের, ৫০০০০ টাকা জরিমানা

নয়াদিল্লি: ১৬ বছর আগের হরিয়ানায় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাবাস হল ডেরা সাচ্চা সৌদা প্রধান বাবা গুরমিত রাম রহিমের। ২০০২-এর এই সাংবাদিক হত্যা মামলায় গত শুক্রবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ১২০ বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় দোষী ঘোষিত হন মূল অভিযুক্ত রাম রহিম, কুলদীপ সিংহ, নির্মল সিংহ ও কৃষ্ণ লাল নামে আরও তিনজন। ডেরা প্রতিষ্ঠাতার পাশাপাশি ওই তিনজনেরও আজীবন জেল হয়েছে। এছাড়া, প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানাও হয়েছে। রাম রহিম ইতিমধ্যেই দুই মহিলা ভক্তের ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাবাসের সাজা খাটছেন। তিনি আছেন রোহতকের সুনারিয়া জেলে। সেখান থেকেই আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা শোনানো হয় তাঁকে। বাকিরা আম্বালার জেল থেকে ভিডিও কনফারেন্সে সাজা ঘোষণার শুনানিতে হাজির হয়। আজকের পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালতে রাম রহিমের সাজা ঘোষণাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় সকাল থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পঞ্জাব, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাকে। পঞ্চকুল্লার আদালত চত্বর ও আশপাশে কড়া নজরদারি চালু হয়। হরিয়ানায় সিরসায়ও আগেভাগে যাবতীয় নিরাপত্তার আয়োজন ছিল। সেখানেই ডেরার সদর দপ্তর। ২০১৭-র আগস্টে শিষ্যা ধর্ষণ মামলায় ডেরা প্রধান দোষী ঘোষিত হওয়ার পর হরিয়ানার পঞ্চকুল্লা, সিরসায় তাঁর সমর্থকদের ব্যাপক তাণ্ডব, হিংসায় ৪০ জনের বেশি প্রাণহানি, বহু মানুষ আহত হওয়ার ঘটনা মনে রেখেই প্রস্তুতি নেয় প্রশাসন। সিরসায় ডেরা দপ্তরে সেখানকার শিষ্যাদের ওপর গডম্যান রাম রহিমের যৌন নির্যাতনের অভিযোগ তুলে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তির একটি চিঠি ছাপা হয়েছিল ছত্রপতির সংবাদপত্রে। তারপরই ২০০২ এর অক্টোবরে একদিন খুন হন তিনি। এ ঘটনায় প্রধান চক্রী হিসাবে অভিযুক্ত হন রাম রহিম। ২০০৩-এ ছত্রপতির পরিবার পঞ্জাব ও হরিয়ানা আদালতে মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন করে। মামলার তদন্ত ভার পায় সিবিআই। তারা ২০০৭ এর জুলাইয়ে চার্জশিট পেশ করে। তাতে বলা হয়, ছত্রপতিকে মারার জন্য রাম রহিমের সামনেই দুই শ্যুটার কুলদীপ সিংহ, নির্মল সিংহকে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার, একটি ওয়াকিটকি দিয়েছিলেন ডেরা ম্যানেজার কৃষ্ণলাল।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget