এক্সপ্লোর

গুজরাতের বিধায়কদের মাস মাইনে বাড়ল, কত জানেন? ৪৫,০০০

গাঁধীনগর: এতদিনে মাইনে ছিল মাসে ৭০,৭২৭। একবারে ৬৪ শতাংশ ইনক্রিমেন্ট, অর্থাৎ মাইনে বেড়ে হল ১.১৬ লাখ টাকা। হ্যাঁ, গুজরাতের বিধায়কদের বেতন ঠিক এভাবেই হাই জাম্প দিল। মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধী দলনেতা পাবেন মাসে ১.৩২ লাখ টাকা। তাঁদের আগে মাইনে ছিল ৮৬,০০০ টাকা অর্থাৎ এ ক্ষেত্রে ইনক্রিমেন্ট ৫৪ শতাংশের মত। এমনিতে বিভিন্ন বিষয়ে সরকার ও বিরোধীদের খেয়োখেয়ির অন্ত নেই। মতৈক্য কদাচিৎ দেখা যায়। কিন্তু বিধায়ক, মন্ত্রীদের মাইনে বাড়ানো নিয়ে গুজরাত বিধানসভায় আনা বিলটি পাশ হয়েছে সর্বসম্মতিতে। ওই বিলে বলা হয়, মাস মাইনে অন্তত ৪৫,০০০ টাকা বাড়াতে হবে। তাতে সবুজ সংকেত দিয়েছে বিধানসভা। ২০১৭ থেকে ধরা হচ্ছে বর্ধিত বেতন, যার মানে এরিয়ার হিসেবে দিতে হবে ৬ কোটি টাকা। করদাতাদের ওপর বার্ষিক ১০ কোটি টাকার অতিরিক্ত ভার চাপল। দ্য সালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ মেম্বার্স, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য গুজরাত অ্যাসেম্বলি, মিনিস্টার্স অ্যান্ড লিডার অফ অপোজিশন লজ (অ্যামেন্ডমেন্ট)বিলটি বিধানসভায় পেশ করেন সংসদ বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী প্রদীপসিন জাদেজা। তিনি বলেন, ২০০৫ সাল থেকে বিধানসভার ১৮২ জন সদস্যের বেতনবৃদ্ধি হয়নি, অথচ অন্যান্য রাজ্যে বিধায়কদের বেতন বেড়েছে চোখে পড়ার মত। উত্তরাখণ্ড, তেলঙ্গানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধায়করা পান মাসে ২.৯১ লাখ, আড়াইলাখ, ২.২৫ লাখ ও ২.১৩ লাখ টাকা করে। শুধু বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও ওড়িশাতেই বিধায়কদের মাইনে তুলনামূলকভাবে কম, এক লাখের অল্প বেশি পান তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget