এক্সপ্লোর

বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী দরকার, সঞ্জয় পাসওয়ানের এই মন্তব্য সম্পর্কে বিজেপি কাছে ব্যাখ্যা চাইল জেডিইউ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহার বিজেপির বিধান পরিষদ সদস্য সঞ্জয় পাসওয়ানের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নীতীশের দল জেডিইউ সঞ্জয়ের ওই বক্তব্য সম্পর্কে বিজেপির কাছে ব্যাখ্যা চেয়েছে। সঞ্জয় বলেছিলেন, নীতীশ কুমারের এবার মুখ্যমন্ত্রীর পদ বিজেপিকে ছেড়ে দেওয়া উচিত।

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহার বিজেপির বিধান পরিষদ সদস্য সঞ্জয় পাসওয়ানের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নীতীশের দল জেডিইউ সঞ্জয়ের ওই বক্তব্য সম্পর্কে বিজেপির কাছে ব্যাখ্যা চেয়েছে। সঞ্জয় বলেছিলেন, নীতীশ কুমারের এবার মুখ্যমন্ত্রীর পদ বিজেপিকে ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, বিহারে এবার বিজেপির মুখ্যমন্ত্রী প্রয়োজন। কারণ, নীতীশ দীর্ঘদিন ধরে এই পদে রয়েছেন। তাই বদল দরকার। উল্লেখ্য, আগামী বছর বিহারে বিধানসভার নির্বাচন হবে। জেডিইউ-র জাতীয় মুখপাত্র ও দলের মহাসচিব পবন বর্মা বলেছেন, সঞ্জয় পাসওয়ানের এই বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়া উচিত বিজেপির। তিনি বলেছেন, বিজেপির জানানো উচিত যে, সঞ্জয় পাসওয়ান নিজে থেকে ওই মন্তব্য করেছেন, না দলের পক্ষ থেকে এ ধরনের বিবৃতি দিয়েছেন।এর ভিত্তিতে আমরা উপসংহারে পৌঁছব। পবন বর্মা বলেছেন, নীতীশ কুমারের ট্রাক রেকর্ড খুবই স্বচ্ছ। তিনি বিহারে এনডিএ-র মুখ। যতদিন বিজেপি ও জেডিইউ-র জোট রয়েছে, ততদিন নীতীশ কুমারই জোটের মুখ। এ কথা বিজেপির শীর্ষ নেতৃত্বও স্বীকার করেছেন। সঞ্জয় পাসওয়ান সোমবার বলেছিলেন যে, গত ১৫ বছর ধরে বিজেপি বিহারে মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারের ওপর ভরসা রেখেছে। এবার তাঁর বিজেপির কোনও নেতাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া উচিত। সঞ্জয় পাসওয়ান ইঙ্গিতে উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির নামও করেন। তিনি দাবি করেন, বিহারের মানুষ এখন পরিবর্তন চাইছেন। জেডিইউ-র বলছে, আগামী বছরের বিধানসভা নির্বাচনে নীতীশই এনডিএ-র মুখ হবেন। কিন্তু এই দাবির সঙ্গে সহমত পোষণ করেননি সঞ্জয় পাসওয়ান। তিনি বলেছেন, এ ব্যাপারে এনডিএ-তে কোনও সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, সঞ্জয় পাসওয়ান যখন এমন মন্তব্য করেছেন, তখন সুশীল মোদি নিজেই বলে দিয়েছেন যে, নীতীশই এনডিএ-র মুখ হবেন। সেজন্য ওই দুই মন্তব্য পরস্পর বিরোধী বলেই মনে করা হচ্ছে। সঞ্জয় পাসওয়ানের মন্তব্য নিয়ে জেডিইউ ও বিজেপির সম্পর্কে কোনও প্রভাব পড়ে কিনা, সেদিকে সবার নজর থাকবে। এরইমধ্যে ওই মন্তব্য নিয়ে বিরোধী নেতা তেজস্বী যাদব নীতীশ কুমারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বিজেপি নেতাদের এই মন্তব্য খারিজ করতে পারবেন কি নীতীশ কুমার। তেজস্বী আরও বলেন, লোকসভা নির্বাচনে নিজেদের ইস্তাহার জারি করেনি জেডিইউ। বিজেপির ইস্তাহারের সাহায্যের ১৬ আসনে জয়ী হয়েছে তারা।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget