এক্সপ্লোর

নোট বাতিলের ‘ক্ষতচিহ্ন’, ‘ঘায়ের দাগগুলো’ বেশি ফুটে বেরচ্ছে, কীভাবে আর্থিক হঠকারী পদক্ষেপ দেশের ক্ষতি করে, মনে করার দিন আজ, বললেন মনমোহন

নয়াদিল্লি: নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তির দিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন ডঃ মনমোহন সিংহ। প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন, সময় যত যাচ্ছে, নোট বাতিলের ক্ষতচিহ্ন, ঘায়ের দাগগুলো আরও বেশি ফুটে বেরচ্ছে! বিমুদ্রাকরণকে ‘দুর্ভাগা’, ‘খারাপ ভাবনাবাহী’ পদক্ষেপ বলে উল্লেখ করে এক বিবৃতিতে মনমোহন বলেন, ভারতীয় অর্থনীতি ও সমাজে এর ফলে যে বিপর্যয় নেমে এসেছে, তা এখন সকলে দেখতে পাচ্ছেন। নোট বাতিলে বয়স, জাতপাত, ধর্ম, লিঙ্গ, পেশা নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের ক্ষতি হয়েছে। সময় অনেক কষ্ট মুছে দেয়, কথাটা প্রায়ই বলা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, নোট বাতিলের ক্ষেত্রে তার ঘা, ক্ষতগুলি সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়ে উঠছে। নোট বাতিলের পর জিডিপি বৃদ্ধির হারে ‘বড়সড় পতন’ হওয়ার চেয়েও বড় প্রভাব এখনও প্রকাশ্যে আসছে বলে অভিমত জানান মনমোহন। বলেন, বিমুদ্রাকরণের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ভারতের অর্থনীতির মূল স্তম্ভ ছোট ও মাঝারি শিল্প-ব্যবসা। এর সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে, আমাদের যুবকদের জন্য যথেষ্ট সংখ্যক কাজ তৈরি করতে গিয়ে হিমসিম খাচ্ছে অর্থনীতি। আর্থিক বাজারে অস্থিরতা রয়েছে। বিমুদ্রাকরণের ফলে তৈরি হওয়া নগদের ঘাটতি পরিকাঠামোগত ক্ষেত্র্রে ঋণদাতা ও ব্যাঙ্ক-বহির্ভূত আর্থিক পরিষেবা সংস্থাগুলির ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। নোটবাতিলের সামগ্রিক প্রভাব, ফল এখনও পুরোপুরি টের পাওয়া যায়নি বলেও অভিমত জানান মনমোহন। বলেন, মুদ্রার দাম পড়ছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। ফলে অর্থনীতির বুনিয়াদি ভিত নড়বড়ে হতে শুরু করেছে। তাই আর কোনও বিবেচনাবোধহীন স্বল্পমেয়াদি আর্থিক পদক্ষেপ না নেওয়াই সমীচীন যাতে অর্থনীতি ও আর্থিক বাজারে আরও বড় অনিশ্চয়তা তৈরি হয়। সরকারকে আর্থিক নীতিতে স্থিতিশীলতা ফেরানোর পরামর্শও দেন মনমোহন। বলেন, কীভাবে আর্থিক হঠকারী পদক্ষেপ দীর্ঘদিন ধরে দেশের ক্ষতি করতে পারে, সেটা মনে করার দিন আজ, এটাও বোঝার দিন যে, আর্থিক নীতি তৈরির কাজটি করা উচিত ভাবনাচিন্তা, সাবধানতার সঙ্গে। মনমোহনের দল কংগ্রেস আজ নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। দেশের অর্থনীতিকে ‘ধ্বংস, চুরমার করার’ জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget