এক্সপ্লোর

Shakib Al Hasan: Bangladesh তো West Bengal-এর মতো লিবারেল নয়, সরকারের সতর্ক থাকা উচিত, মন্তব্য Dilip Ghosh-এর, যে কোনও মৌলবাদ ভয়ঙ্কর, পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায়

Shakib Al Hasan has been provided security after receiving threats. | খুনের হুমকির জেরে বাড়ানো হল শাকিবের নিরাপত্তা।

কুন্তল চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতায় কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসা নিয়ে বিতর্কের জেরে মৌলবাদের কাছে নতিস্বীকার করে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল-হাসান। তাঁর সমালোচনা করেছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও শাকিবকে নিয়ে বিতর্ক তৈরি হল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘বাংলাদেশ তো পশ্চিমবঙ্গের মতো লিবারেল নয়, সরকারের সতর্ক হওয়া উচিত।’ পাল্টা বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘যে কোনও মৌলবাদ ভয়ঙ্কর।’ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও এক সুরে বক্তব্য, ‘ধর্মীয় উগ্রপন্থা সর্বদা বিপজ্জনক।’ গত রবিবার বেলেঘাটায় তৃণমূল বিধায়ক পরেশ পালের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশি ক্রিকেটার শাকিব। ক্রিকেটপ্রেমীদের সেলফির আবদারও মেটান তিনি। কালীপুজোর মণ্ডপের সামনে শাকিবের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই সোশ্যাল মিডিয়ায় শাকিবকে খুনের হুমকি দেয় মহসিন তালুকদার নামে বাংলাদেশের এক যুবক। তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তবে শাকিব পুজোমণ্ডপে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। এরই মধ্যে শাকিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা পুলিশের সঙ্গে কথা বলে এই তারকা অলরাউন্ডারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ মীরপুর স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দলের অনুশীলনে এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীকে দেখা যায় শাকিবের সঙ্গে। ওপার বাংলার তারকা ক্রিকেটারকে খুনের হুমকি দেওয়ায় তোলপাড় শুরু হয়েছে দুই বাংলায়। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে একাধিক মুক্তমনাকে প্রকাশ্যে খুন করা হয়েছে। তসলিমা দীর্ঘদিন দেশছাড়া। বাংলাদেশে কট্টরপন্থা বাড়ছে। সেই কারণেই এপার বাংলাতেও উদ্বেগ বাড়ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget