এক্সপ্লোর

শিবসেনার হাত ধরে মহারাষ্ট্রে সরকার নয়, জানিয়ে দিলেন পওয়ার, বললেন, উদ্ধবের দল, বিজেপি জোট ২৫ বছরের, কী করে আলাদা হবে ওরা?

চারবারের মুখ্যমন্ত্রী ৭৮ বছর বয়সি পওয়ার শিবসেনার এনডিএ ছেড়ে বেরিয়ে এসে এনসিপি, কংগ্রেসের সাহায্যে সরকার গড়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। বলেছেন, শিবসেনা-বিজেপি জোট ২৫ বছরের। কী করে ওরা আলাদা হবে এখন! যদিও এনডিএর দুই শরিকের চলতি টানাপড়েনের মধ্যে এ নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। পওয়ার অবশ্য দুটি গেরুয়া দল ‘আজ, আগামীকাল বা পরশু’ ফের এক হয়ে সরকার গড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছেন।

মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে উত্তেজনা, টানটান অনিশ্চয়তার মধ্যেই অচলাবস্থা কাটাতে এনসিপি-কংগ্রেস জোটের শিবসেনার সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা খারিজ করলেন শরদ পওয়ার। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে সম্প্রতি তাঁর আচমকা সাক্ষাতের পর যে জল্পনা মাথাচাড়া দিয়েছিল, প্রায় এক সপ্তাহের মাথায় তা নাকচ করলেন এনসিপি প্রধান। পওয়ার বলেছেন, রাজ্য বিধানসভা নির্বাচনে জনসাধারণ বিজেপি-শিবসেনা জোটের সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন। দুদলকেই দ্রুত সরকার গঠন প্রক্রিয়া শেষ করে মহারাষ্ট্রে ‘সাংবিধানিক সঙ্কট’ এড়ানোর আহ্বান জানিয়েছেন এই প্রবীণ নেতা। আজও রাউত মুম্বইয়ে পওয়ারের সঙ্গে অল্পক্ষণের জন্য দেখা করেন। রাজ্যে বিধানসভার চলতি মেয়াদ শেষের পথে। এই পরিস্থিতিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের। রাউত পরে সাংবাদিকদের বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলাম। উনি সিনিয়র নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন বলেও জানান রাউত। ৭৮ বছর বয়সি পওয়ার শিবসেনার এনডিএ ছেড়ে বেরিয়ে এসে এনসিপি, কংগ্রেসের সাহায্যে সরকার গড়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। বলেছেন, শিবসেনা-বিজেপি জোট ২৫ বছরের। কী করে ওরা আলাদা হবে এখন! যদিও এনডিএর দুই শরিকের চলতি টানাপড়েনের মধ্যে এ নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। পওয়ার অবশ্য দুটি গেরুয়া দল ‘আজ, আগামীকাল বা পরশু’ ফের এক হয়ে সরকার গড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। বর্তমান পরিস্থিতিতে শিবসেনা-বিজেপির সরকার গঠন ছাড়া রাষ্ট্রপতি শাসন এড়ানোর আর কোনও রাস্তা নেই বলেও জানান পওয়ার। ১৭৫ জন বিধায়ক তাদের সঙ্গে আছেন, শিবসেনার এই দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সপ্তাহেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে নয়াদিল্লিতে কথা বলতে আসন পওয়ার। তখনও তিনি বলেন, ভোটে এনসিপি-কংগ্রেস বিরোধী আসনে বসার রায়ই পেয়েছে। যদিও একইসঙ্গে তিনি যোগ করেন, রাজ্যে কী হতে চলেছে, সেটা বলতে পারছি না। পওয়ার বলেছিলেন, আগামী তিনদিন ঘটনাবলী কোনদিকে এগয়, সেদিকে তাঁদের নজর থাকবে। এনসিপি-কংগ্রেস একসঙ্গেই সব সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছিলেন তিনি। আজ তিনি বলেন, শিবসেনা-বিজেপির সরকার গড়ার পক্ষেই মানুষ রায় দিয়েছেন। আমরা দেখতে চাই, তারা পরিস্থিতি ঠিকঠাক সামলাচ্ছে। মানুষের রায় হল, এনসিপি-কংগ্রেস শক্তিশালী বিরোধী শিবির হিসাবে কাজ করুক। আমরা এই দায়িত্ব পালনে সক্ষম। বিজেপি-শিবসেনা জোটকে দ্রুত সরকার গঠন করে ‘আমাদের দায়িত্বশীল বিরোধী পক্ষের ভূমিকা পালনের সুযোগ দিন’, এও বলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে তাঁর আগ্রহ নেই বলে জানান পওয়ার বলেন, তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছি। ফের হওয়ার বাসনা নেই। যত দ্রুত সম্ভব সরকার গড়া উচিত বিজেপি, শিবসেনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget