এক্সপ্লোর

জামিন পায়েল রোহতগির, তারুর বললেন, মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, গ্রেফতার করা ঠিক হয়নি

টেলিভিশন শো বিগ বস-এর প্রাক্তন অংশগ্রহণকারী পায়েল রোহতগি বুন্দির জেলা বিচারপতির আদালতে জামিন পেলেন। গতকাল সোমবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। নেহরু-গাঁধী পরিবারের বিরুদ্ধে মন্তব্য সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।ওই ভিডিও আপত্তিকর বলে পুলিশের কাছে অভিযোগ করেন রাজস্থানের এক কংগ্রেস কর্মী।

জয়পুর ও নয়াদিল্লি: টেলিভিশন শো বিগ বস-এর প্রাক্তন অংশগ্রহণকারী পায়েল রোহতগি বুন্দির জেলা বিচারপতির আদালতে জামিন পেলেন। গতকাল সোমবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। নেহরু-গাঁধী পরিবারের বিরুদ্ধে মন্তব্য সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।ওই ভিডিও আপত্তিকর বলে পুলিশের কাছে অভিযোগ করেন রাজস্থানের এক কংগ্রেস কর্মী। এদিন পায়েল রোহতগির জামিনের আর্জির শুনানি হয় বুন্দি আদালতে। তাঁকে ২৫ হাজার টাকা করে দুটি বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়। গত রবিবার গ্রেফতার করা হয়েছিল পায়েল রোহতগিকে। গতকাল বুন্দির স্থানীয় আদালত তাঁর আট দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, স্থানীয় যুব কংগ্রেস কর্মী চারমেশ শর্মা ওই বিতর্কিত ভিডিও সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। পায়েল ওই ভিডিও গত সেপ্টেম্বরে তৈরি করে তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন। বুন্দি পুলিশ চলতি মাসে পায়েলের কাছে এই মামলায় পায়েল রোহতগির জবাব তলব করেছিল। রবিবার তাঁকে আমেদাবাদ থেকে গ্রেফতার করে বুন্দিতে নিয়ে এসেছিল পুলিশ। গ্রেফতার হওয়ার পর পায়েল রোহতগি ট্যুইট করে বলেছিলেন যে, ‘মোতিলাল নেহরু সম্পর্কে ভিডিও করার জন্য রাজস্থান পুলিশ আমাকে গ্রেফতার করেছে। গুগল থেকে তথ্য নিয়ে আমি ওই ভিডিও তৈরি করি। বাক স্বাধীনতা একটা পরিহাস’। এদিকে, এদিন কংগ্রেস নেতা শশী তারুর বলেন, পায়েল রোহতগিকে ছেড়ে দেওয়া উচিত। এ ব্যাপারে তারুর ট্যুইট করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা জরুরি। একইসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, পায়েল রোহতগি যে মন্তব্য করেছেন, তা ভুল ও হোয়াটস্যাপে প্রচারিত সংঘী মেসেজের মতোই। কিন্তু পায়েলকে গ্রেফতার করা একেবারেই সঠিক নয়। মতপ্রকাশের স্বাধীনতার অর্থ তাঁকে তাঁর ভুলভাল  বক্তব্যও  জানাতে দেওয়া উচিত। পুলিশের এতে জড়িয়ে পড়াটা ঠিক হয়নি’।

সেরা শিরোনাম

এ কোন সুরাবর্দি ?
এ কোন সুরাবর্দি ?
WB Assembly Election 2026: পাড়ার অলিগলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর, সোমবার সংঘর্ষের পর আজ থমথমে গোঘাটের বর্মা
পাড়ার অলিগলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর, সোমবার সংঘর্ষের পর আজ থমথমে গোঘাটের বর্মা
নিমের সঙ্গে যখন মেশে মিষ্টত্ব : দুর্গাপুজোর ঐতিহ্যে মার্গোর স্বতন্ত্র ছন্দ
নিমের সঙ্গে যখন মেশে মিষ্টত্ব : দুর্গাপুজোর ঐতিহ্যে মার্গোর স্বতন্ত্র ছন্দ
TMCP Foundation Day: পরনে মমতা-অভিষেকের ছবি দেওয়া পাঞ্জাবি, TMCP কর্মীদের পোশাক বিলি অধ্য়ক্ষের
পরনে মমতা-অভিষেকের ছবি দেওয়া পাঞ্জাবি, TMCP কর্মীদের পোশাক বিলি অধ্য়ক্ষের

ভিডিও

Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP
Suvendu Adhikari: 'নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক কর্মী থাকবে না',বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
BJP News: উত্তম দাসের বাড়ি গেলেন অর্জুন, একমঞ্চে দেখে অনুষ্ঠান ছাড়লেন কৌস্তভ, ব্যারাকপুরে তুঙ্গে জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget