এক্সপ্লোর

শোভনের সম্বর্ধনা অনুষ্ঠানে নাম না থাকায় প্রথমে ক্ষোভ, পরে বৈশাখী এলেন বিজেপির রাজ্য দফতরে, তৃণমূলকে উত্খাতের ডাক, কলকাতার প্রাক্তন মেয়রের

কিছুদিন আগেই দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র কথা রাজ্যের তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির রাজ্য দফতরে দলে নবাগত শোভন ও বৈশাখীকে সম্বর্ধনা দেওয়া হয়। বিজেপি দফতরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে শোভন তাঁর প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে জোরাল আক্রমণ শানিয়েছেন।

কলকাতা: কিছুদিন আগেই দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র কথা রাজ্যের তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির রাজ্য দফতরে দলে নবাগত শোভনকে সম্বর্ধনা দেওয়া হয়। বিজেপি দফতরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে শোভন তাঁর প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে জোরাল আক্রমণ শানিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বৈশাখীও। যদিও সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁর নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন বৈশাখী। বিজেপি রাজ্য নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশও করার কথা বলেন বৈশাখী।অভিযোগের পর অনুষ্ঠানের অতিথি তালিকায় যোগ হয় তাঁর নাম। তাঁর এই ক্ষোভ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, আলাদা করে বলা হয়নি, দুজনকেই বলেছি। বলা উচিত ছিল বলেও  মেনে নেন  দিলীপ ঘোষ। তিনি বলেন, শোভন-বৈশাখী যেন ডালের সঙ্গে ভাত, ওঁরা আলাদা নাকি? প্রথমে অনুষ্ঠানে যেতে নারাজ ছিলেন বৈশাখী।পরে অনুষ্ঠানে যেতে সম্মত হন বৈশাখী।একসঙ্গেই গেলেন রাজ্য বিজেপি দফতরে। সাংবাদিক বৈঠকে শোভন বলেন, ‘তৃণমূলে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি ছিল যন্ত্রণাদায়ক। ৮ মাস তাই তৃণমূলের কোনও কর্মসূচিতে ছিলাম না।বৈশাখীই আমার বিপদের বন্ধু।বৈশাখী ও আমি পরস্পরের পরিপূরক। তবে  স্বতন্ত্র। দিলীপ ঘোষের কাছে আমার কোনও ফোন নম্বর এখনও নেই।বৈশাখীর মাধ্যমেই দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ।দিলীপ ঘোষের আন্তরিকতা দেখেছিলাম। বিজেপি যেভাবে মনে করবে, সেভাবে আমাকে পরিচালনা করুক’। শোভন আরও বলেন, ‘বাম আমলে দেখেছিলাম কীভাবে পুলিশ অত্যাচার করেছিল।আলিমুদ্দিন স্ট্রিট থেকে অত্যাচার, মুক্তি চেয়েছিল মানুষ।যাকে পরিত্রাতা হিসেবে দেখেছিল মানুষ, সেই তৃণমূল বদলে গেছে।এখন বিরোধীদের জীবন বিপন্ন করে দল করতে হচ্ছে।বাম আমলেও এত আতঙ্ক নিয়ে কাজ করতে হয় নি বিরোধীদের।সত্যিকারের ভোটাধিকার পেলে বাংলায় আমূল পরিবর্তন হত।মানুষ সঠিকভাবে রায় দিতে পারলে অন্য কিছু হত।বাংলাকে আবার মুক্ত করার সময় এসে গেছে।বিজেপিকে জয়যুক্ত করে গঠনমূলক সরকার দিতে হবে।বাম জমানার চেয়েও এখন বেশি সন্ত্রাস।আগে একজন ভাল কর্মী হতে চাই’। ‘বৈশাখী আর আমি একে অপরের পরিপূরক’, দিলীপের ‘ডাল-ভাত’ মন্তব্যের জবাব শোভনের শোভন চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানানোর পর  দিলীপ ঘোষ বললেন, শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক মানুষ। তাঁকে রাজনৈতিক কাজে লাগাতেই দলে যোগ দিতে বলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget