এক্সপ্লোর

পাক সেনাপ্রধানকে আলিঙ্গন নিয়ে বিতর্কে সিধুর পাশে শত্রুঘ্ন

কলকাতা: ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ কামার বাজওয়াকে আলিঙ্গন করার জন্য সমালোচনার মুখে পড়েছেন পঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। কংগ্রেস অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছে। এবার বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহাও সিধুকে সমর্থন করলেন। তিনি কলকাতায় এক অনুষ্ঠানে এসে বলেছেন, ‘আমার মনে হয় এ বিষয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। আমি ইতিমধ্যেই বলেছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পাকিস্তান সফরে গিয়ে সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আলিঙ্গন করেছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তান সফরে গিয়ে নওয়াজ শরিফকে আলিঙ্গন করেন। আমার মনে হয় অকারণে বিতর্ক তৈরি করা হচ্ছে।’ মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক ইস্যুতে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে আসছেন শত্রুঘ্ন। সিধুর বিষয়েও তিনি দলের অবস্থানের বিপরীতে। এই সাংসদের অবশ্য দাবি, তিনি কোনওদিন বিজেপি-র বিরুদ্ধে কথা বলেননি। দলের কাছে আয়না হয়ে ওঠার চেষ্টা করেছেন। একটি আলোচনাসভায় শত্রুঘ্ন বলেছেন, ‘অনেকেই বলেন, আমি দল ও সরকারের বিরুদ্ধে কথা বলি। কিন্তু আমি সেটা করি না। নানাজি দেশমুখ, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর মতো নেতাদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমি তাঁদের কাছে শিখেছি, কোনও ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। তাই আমি যদি দেশের স্বার্থে কোনও ইতিবাচক মন্তব্য করি, তাহলে আমি আসলে দলের স্বার্থেই কথা বলছি। বয়স ও পরিপক্কতার কথা মাথায় রেখে অন্যদের আয়নার সামনে দাঁড় করানো যেতে পারে। আমি যখন নোট বাতিলের বিরুদ্ধে কথা বলেছি, তখন সারা দেশে এই সিদ্ধান্তের ফলে তৈরি হওয়া বিশৃঙ্খলা দেখেই এই মন্তব্য করেছি। জিএসটি যেভাবে চালু করা হয়েছে, সেটা জটিল। এর ফলে দেশের মানুষ সমস্যায় পড়েছেন। তাই এ বিষয়ে মন্তব্য করা এবং ভুল ধরিয়ে দেওয়া আমার কর্তব্য। কোনও মন্তব্য করা আমার গণতান্ত্রিক অধিকার। আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও মন্তব্য করছি না।’

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget