এক্সপ্লোর

বাংলা গান গাওয়ায় অসমে লাইভ কনসার্টে সঙ্গীতশিল্পী শানকে লক্ষ্য করে পাথর, কাগজের বল ছোঁড়ার অভিযোগ

গুয়াহাটি ও কলকাতা: অসমে বাংলা গান গাওয়ায় সঙ্গীতশিল্পী শানকে লক্ষ্য করে কাগজের বল ছোড়ার অভিযোগ। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া প্রকাশের পর থেকেই উত্তপ্ত অসম। সেখানেই সঙ্গীতশিল্পী শানের ওপর হামলার অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে, বিজেপি শাসিত অসমের রাজধানী গুয়াহাটিতে! গতকাল গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে একটি কনসার্টে গান গাইছিলেন শান। অভিযোগ, একটি বাংলা গান গাওয়া শুরু করতেই আচমকা দর্শকাসন থেকে শানকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর! সঙ্গে উড়ে আসে কাগজের বল। দর্শকদের একাংশের এই আচরণে হকচকিয়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকেই তিনি বলেন, একজন শিল্পীর সঙ্গে এরকম করা উচিত নয়। এটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাও উচিত নয়। সরাসরি অসমের এই ঘটনার উল্লেখ না করেও মঙ্গলবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অসমে বাঙালি খেদাও, গুজরাতে বিহারি খেদাও, এই করছে বিজেপি। কেউ না থাকলেও এদের বাংলা আশ্রয় দেবে।

অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছে বহু বাঙালির নাম। এই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগে সরব হন তৃণমূলনেত্রী। বলেন, আমাদের ভাষা এক, হৃদয় এক। মারামারি করে, রক্তারক্তি করে, ভাগাভাগি করে রাজনীতি হয় না। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও। দলের বেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন, মমতাকে বাংলায় ঠাঁই দিতে হবে না। বাড়িতে দিক। বাংলা পৈতৃক সম্পত্তি নয়। বিজেপি আগেই জানিয়েছে, বাংলায় তারা ক্ষমতায় এলে, এখানেও জাতীয় নাগরিক পঞ্জী কার্যকর করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget