এক্সপ্লোর

সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি চিনের, নজর ঘোরানোর চেষ্টা, তোপ প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহের

ভারত ও চিনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার দীর্ঘ সীমান্ত রয়েছে। তবে চিনা সেনার অনুপ্রবেশকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বেজিং: ভারত সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাল চিন। যদিও তাতে পারদ গলছে না। বরং ভারতের প্রাক্তন সেনাপ্রধান তথা সড়ক পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী ভি কে সিংহ জানিয়ে দিলেন, গোটা বিশ্ব যখন করোনা সংক্রমণের জন্য চিনকে দায়ী করছে, তখন নজর ঘোরানোর জন্য চিনের সুপরিকল্পিত কৌশল এটা। তিনি বলেছেন, ‘একাধিক সংস্থা চিন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। তাই এভাবেই ওরা নজর ঘোরানোর চেষ্টা করছে। আগেও বহুবার এটা করেছে ওরা।’ চিন বুধবার জানিয়েছে, সীমান্তে উত্তেজনা আপাতত নিয়ন্ত্রণে এবং দুই দেশই কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যাটি মিটিয়ে নিতে পারে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘আমরা দুই দেশের চুক্তি মেনে চলছি এবং দুই দেশের শীর্ষনেতারা যে ঐকমত্যে পৌঁছেছেন তা অনুসরণ করছি।’ বুধবার চিনের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লিজিয়ান জানান, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে চিনের বক্তব্য স্পষ্ট এবং সুসংহত। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক যথেষ্ট ভালো। যে সমস্যা চলছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব। লিজিয়ানের মন্তব্য তাৎপর্যপূর্ণ কারণ, মাত্র ২৪ ঘণ্টা আগেই চিনের রাষ্ট্রপতি শি জিনপিং চিনের সেনাকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ দিয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসন্ন জানিয়ে তাদের দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও তিনি কোনও বিশেষ দেশ বা প্রতিপক্ষের নাম করেননি। কিন্তু ভারত ও চিনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার দীর্ঘ সীমান্ত রয়েছে। তবে চিনা সেনার অনুপ্রবেশকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget