এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে কথা বলতে হলে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে, পাকিস্তান স্পষ্ট বার্তা ভারতের

শুক্রবারই, চিনের ডাকে কাশ্মীর ইস্যুতে বেসরকারি বৈঠকে বসে সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি।

সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ: কাশ্মীর নিয়ে কথা চাইলে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। পাকিস্তানকে ফের স্পষ্ট জানিয়ে দিল ভারত। শুক্রবারই, চিনের ডাকে কাশ্মীর ইস্যুতে বেসরকারি বৈঠকে বসে সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি। সেখানে চিন বাদে কেউ কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে সমর্থন করেনি। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানিয়ে দেয়, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এই সমস্যার সমাধান উভয় দেশের বের করা উচিত। বৈঠক শেষ হওয়ার পর, সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি সঈদ আকবরউদ্দিন জানিয়ে দেন, সংবিধানের ৩৭০ ধারা যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেই নিয়ে নয়াদিল্লির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ফলে, এই নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এরপরই, নাম না করে পাকিস্তানকে আক্রমণ করেন আকবরউদ্দিন। বলেন, কেউ কেউ আছে যারা কাশ্মীর নিয়ে ফাঁকা আওয়াজ তোলার চেষ্টা করে চলেছে। কিন্তু, তাতে কোনও লাভ হবে না। কারণ, তাদের দাবি বাস্তব চিত্রের থেকে একেবারে আলাদা। ফলে, এটা মাথায় রেখে দেওয়া ভাল-- কাশ্মীর নিয়ে কথা বলতে হলে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। বৈঠকের পর চিন ও পাকিস্তানের সাংবাদিক সম্মেলনের প্রসঙ্গে আকবরউদ্দিন বলেন, এই প্রথম দেখলাম, দুই দেশের তরফে জাতীয়স্তরে বক্তব্য পেশ করা হল। দুজনই এমন ভাব দেখাল যেন বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক মহলের ইচ্ছা। আকবরউদ্দিন বলেন, কাশ্মীরে সব নিষেধাজ্ঞা ক্রমশ সরিয়ে নিতে বদ্ধপরিকর ভারত। তিনি যোগ করেন, কাশ্মীরে যাতে শান্তি বজায় থাকে, তা নিশ্চিত করতে ভারত দায়বদ্ধ। এই ইস্যুতে যা যা স্বাক্ষরিত হয়েছে, আমরা তা পালন করতেও বদ্ধপরিকর। এর আগে, সাংবাদিক সম্মেলনে এসে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি বলেন, আজ নিরাপত্তা পরিষদের বৈঠকে জম্মু ও কাশ্মীরের মানুষের কথা শোনা হয়েছে। লোধি দাবি করেন, এই বৈঠক একটা বিষয় স্পষ্ট করে, কাশ্মীর দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিক ইস্যু।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget