এক্সপ্লোর

‘ট্র্যাজেডি’, ‘দারুণ যন্ত্রণাদায়ক’, তবে শিখ ‘গণহত্যা’ য় কংগ্রেস জড়িত নয়, দাবি রাহুলের, কাটা ঘায়ে নুনের ছিটে! বলল শিরোমণি অকালি দল

চন্ডীগড়: ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা, হিংসা নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি শিখ ‘গণহত্যা’য় জড়িত কংগ্রেস নেতাদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রের বিজেপি-এনডিএ জোটের শরিক শিরোমণি অকালি দলের (এসএডি) সভাপতি সুখবীর সিংহ বাদল। কংগ্রেস সভাপতি ২ দিনের ব্রিটেন সফরে বলেছেন, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা খুবই যন্ত্রণাদায়ক এক ট্র্যাজেডি। আমার মনে কোনও বিভ্রান্তি নেই যে, এটা একটা ট্র্যাজেডি, দারুণ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। অবশ্যই হিংসা ঘটেছিল, ট্র্যাজেডি হয়েছিল, কিন্তু এর সঙ্গে কংগ্রেস যুক্ত ছিল বলে যে অভিযোগ করা হয়, আমি তার সঙ্গে একমত নই। পাল্টা সুখবীর বলেন, কংগ্রেস ১৯৮৪-র ওই হিংসায় জড়িত নয় বলে দাবি করে শিখ সম্প্রদায়ের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন রাহুল গাঁধী। শিখদের প্রতি ওনার মনোভাবই ফুটে উঠেছে এতে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, কংগ্রেস নেতারা যদি শিখ-বিরোধী দাঙ্গায় যদি সামিল না-ই হবেন, তবে কেন এইচ কে এল ভগত, জগদীশ টাইটলার, সজ্জন কুমারের মতো কংগ্রেস নেতাদের ভোটের টিকিট দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কেন মনমোহন সিংহের সরকার থেকে সরিয়ে দেওয়া হয় টাইটলারকে। শিখ দাঙ্গার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ক্ষমা চেয়েছিলেন বলে উল্লেখ করে সুখবীর বলেন, ওই দাঙ্গার শিকার লোকজনের ন্যয়বিচারের দাবিতে সংগ্রাম চলবেই। প্রসঙ্গত, ১৯৮৪-তে সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী নিজের দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারানোর পর শিখ সম্প্রদায়কে কাঠগড়ায় তুলে নজিরবিহীন হিংসা চালানো হয়, যাতে নিহত হন প্রায় ৩ হাজার শিখ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget