এক্সপ্লোর

ব্যাটে-বলে দাপট শাকিবের, আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়ে জেতালেন বাংলাদেশকে

কপিল দেব আর যুবরাজ সিংহের পরে শাকিব তৃতীয় ক্রিকেটার, যাঁর একই বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট রয়েছে। যুবরাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে একই ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে নজির গড়লেন

সাউদাম্পটন: আফগান শিবির থেকে হুঙ্কার দেওয়া হয়েছিল, নিজেদের মতো বাংলাদেশেরও বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলার জন্য ঝাঁপানো হবে। শেষ পর্যন্ত আফগানিস্তানের লড়াই গুঁড়িয়ে দিলেন শাকিব আল হাসান। শাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ওঠার সম্ভাবনা বেঁচে রইল বাংলাদেশের। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে বাংলাদেশ। সোমবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৬২/৭। দলের সর্বোচ্চ স্কোরার মুশফিকুর রহিম। ৮৭ বলে ৮৩ রান করেন তিনি। ব্যাটে সফল শাকিবও। ৬৯ বলে ৫১ রান করে তিনিই দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০০ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। বল হাতে ঘাতক শাকিবই। মাত্র ২৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। সোমবার বাংলাদেশের অলরাউন্ডারের বোলিং পরিসংখ্যান ১০-১-২৯-৫। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার স্বীকৃতিও পান শাকিবই। সোমবার একাধিক রেকর্ডও গড়লেন শাকিব। কপিল দেব আর যুবরাজ সিংহের পরে তিনি তৃতীয় ক্রিকেটার, যাঁর একই বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট রয়েছে। যুবরাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে একই ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে নজির গড়লেন শাকিব। সোমবার তাঁর ৫-২৯ বাংলাদেশের বোলারদের মধ্যে বিশ্বকাপে সেরা। বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও হয়ে গেল শাকিবের। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিকও এখন তিনি। ৪৭৬ রান করে চলতি বিশ্বকাপে সব দলের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারীও শাকিব। ম্যাচের পর শাকিব বলেছেন, 'আমাদের বিশ্বকাপটা দারুণ যাচ্ছে। তবে ৫ উইকেটটা বেশি আনন্দ দিয়েছে।'

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget