এক্সপ্লোর

রাজ্যের অশান্তির আশঙ্কা ‘অমূলক নয়’, জানিয়ে বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না সু্প্রিম কোর্ট

নয়াদিল্লি: রথযাত্রা কর্মসূচি নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি। শীর্ষ আদালত তাদের রথযাত্রা কর্মসূচিতে অনুমতি দিল না। রথযাত্রা হলে রাজ্যে অশান্তি মাথাচাড়া হতে পারে বলে পশ্চিমবঙ্গ সরকারের এহেন আশঙ্কা মেনে নিয়ে বিজেপির ওই কর্মসূচিতে সম্মতি দেওয়ার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের অভিমত, রাজ্য প্রশাসনের অশান্তির আশঙ্কা অমূলক নয়। রথযাত্রায় সম্মতি না দিলেও বিজেপি মিটিং, মিছিল করতে পারবে বলে অবশ্য জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চের রথযাত্রায় সম্মতি দিয়ে ঘোষিত রায়কে খারিজ করে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে পেশ করা বিজেপির পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল, রথযাত্রা চলবে না। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এল এন রাও ও বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল। এর আগে সর্বশেষ শুনানির সময় বেঞ্চ বিজেপির পিটিশনের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তাদের বক্তব্য জানাতে বলে। রাজ্য প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, রথযাত্রা হলে শান্তি ও আইনশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিজেপি পিটিশনে বলেছিল, দলীয় কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার খর্ব করা যায় না, এটা দেখা রাজ্য প্রশাসনের কর্তব্য যে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। বিজেপি গণতন্ত্র বাঁচাও মিছিল কর্মসূচি পালনের প্রস্তাবও জানায়। সে ব্যাপারেও রাজ্যের বক্তব্য পেশ করতে বলে সর্বোচ্চ আদালত। ২০১৯ এর সাধারণ নির্বাচন সামনে রেখেই বিজেপি রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই তাদের কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget