এক্সপ্লোর

সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরকে জেরা, চুক্তি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ

আরও কয়েকটি প্রোডাকশন হাউসের প্রতিনিধিকে আগামী কয়েকদিনের মধ্যেই জেরা করার জন্য ডেকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জেরা করলেন মুম্বই পুলিশের আধিকারিকরা। শানুকে বান্দ্রা থানায় জেরা করা হয় বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ৯) অভিষেক ত্রিমুখে। সুশান্ত আত্মহত্যা করার পর থেকেই বলিউডে স্বজনপোষণ, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এমনকী, অনেকে এমনও সন্দেহ প্রকাশ করেছেন, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। পেশাগত প্রতিদ্বন্দ্বিতার জন্যই সুশান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন কি না, সেটাও তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ। আরও কয়েকটি প্রোডাকশন হাউসের প্রতিনিধিকে আগামী কয়েকদিনের মধ্যেই জেরা করার জন্য ডেকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। বলিউডের অন্যতম পরিচিত কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। তিনিই রণবীর সিংহ, অর্জুন কপূর, বাণী কপূরের মতো অভিনেতা-অভিনেত্রীদের যশরাজ ফিল্মসের জন্য বেছে নিয়েছিলেন। তিনি যশরাজ ফিল্মসের ছবি ‘শুদ্ধ দেশী রোম্যান্স’ ও ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করেন। ১৪ জুন সুশান্তকে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তে জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যুর তদন্ত চলছে। যশরাজ ফিল্মসের সঙ্গে প্রয়াত অভিনেতার চুক্তির প্রতিলিপি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত এই মামলায় ২৪ জনের বয়ান নিয়েছে মুম্বই পুলিশ। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকেও জেরা করা হয়েছে। বিহারের আদালতে আবার রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন সুশান্তের এক অনুরাগী। একই আদালতে সলমন খান, কর্ণ জোহর, একতা কপূরদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget