এক্সপ্লোর

Tej Pratap Yadav: ‘আলবিদা বিশ হাজার বিশ!’ ট্যুইট তেজপ্রতাপ যাদবের, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

Tej Pratap Yadav trolled Deputy CM of Bihar Renu Devi. | রাজনৈতিক মহলের অবশ্য বক্তব্য, এই ট্যুইটের মাধ্যমে বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু কুমারীকে কটাক্ষ করেছেন তেজপ্রতাপ।

নয়াদিল্লি: ২০২০ পেরিয়ে নতুন বছর ২০২১-এ পা দিয়েছে বিশ্ব। সবাই ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এই শুভেচ্ছা জানাতে গিয়েই বিপাকে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। তাঁর ট্যুইট, ‘আলবিদা.. বিশ হাজার বিশ..!’ তিনি ২০ হাজার ২০ সালকে বিদায় জানিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ট্যুইট ভাইরাল। অনেকেই লালুর বড় ছেলেকে ট্রোল করছেন। রাজনৈতিক মহলের অবশ্য বক্তব্য, এই ট্যুইটের মাধ্যমে বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু কুমারীকে কটাক্ষ করেছেন তেজপ্রতাপ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২০-কে ‘বিশ হাজার বিশ’ বলে উল্লেখ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। এর জন্য তিনি ট্রোলড হন। সেই কারণেই ট্যুইটে সে কথা উল্লেখ করেছেন তেজপ্রতাপ। এই ট্যুইটের পর অন্য একটি ট্যুইট করে সবাইকে ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন তেজপ্রতাপ। এক্ষেত্রে তিনি কোনও ভুল করেননি। স্বাভাবিকভাবেই ট্যুইট করেছেন তিনি। তেজপ্রতাপের অবশ্য বিতর্কে জড়ানো নতুন নয়। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। ২০১৮ সালের মে মাসে আরজেডি বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে বিয়ে হয় তেজপ্রতাপের। কিন্তু বিয়ের এক মাসের মধ্যেই ঝামেলা বাঁধে স্বামী-স্ত্রীর। তেজপ্রতাপ বিবাহ বিচ্ছেদের মামলাও করেন। সেই মামলা চলছে ফ্যামিলি কোর্টে। বিচারক দু’জনের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করলেও সমস্যা মেটেনি। লালু পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর করেছেন ঐশ্বর্য। তাঁর দাবি, রাবড়ি ও তাঁর বড় মেয়ে মিসা ভারতী তাঁকে মারধর করেন, খেতেও দিতেন না। কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে,  তাতে দেখা যায়,  ঐশ্বর্য কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে  বেরিয়ে আসছেন। লালুর বাসভবনেপ বাইরে এ নিয়ে পুলিশকেও দেখা যায়। মিসা অবশ্য দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যে। ইদের পর মাত্র তিনবার আদালতের কাজে পটনা আসেন তিনি। যেদিন এসেছেন, সন্ধেতেই ফিরে গিয়েছেন। এই অল্প সময়ে ঐশ্বর্যার সঙ্গে তাঁর সাক্ষাৎই হয়নি, মারধর তো দূরের  কথা। গত বছরের জুনে অনলাইনে নতুন একটি মঞ্চ ‘তেজ সেনা’ চালু করার কথা ঘোষণা করেন তেজপ্রতাপ। তাঁর এই মঞ্চ চালু করানিয়ে প্রশংসার ছলে লালু পরিবারের গৃহবিবাদ নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। তেজপ্রতাপের এই মঞ্চ চালু নিয়ে লালুর ছোট ছেলে তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে কটাক্ষ করে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget