এক্সপ্লোর

তেলঙ্গানায় ক্ষমতা ধরে রাখছে টিআরএস, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

নয়াদিল্লি: মেয়াদ ফুরোয়নি। কিন্তু, তাও ভোট এগিয়ে এনে কার্যত রাজনৈতিক জুয়া খেলেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। শুক্রবার ভোটগ্রহণ শেষ হয়েছে তেলঙ্গানায়। ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। এবারও কি নবগঠিত এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারবেন মুখ্যমন্ত্রী? না ক্ষমতায় আসবে কংগ্রেস-তেলুগু দেশম পার্টির জোট? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৯টি আসনের মধ্যে টিআরএস পেতে পারে ৭৯ থেকে ৯১টি আসন। কংগ্রেস-টিডিপি জোট পেতে পারে মাত্র ২১ থেকে ৩৩টি আসন। বিজেপি-র ঝুলিতে যেতে পারে ১ থেকে ৩টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ৪ থেকে ৭টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানায় ক্ষমতা ধরে রাখতে চলেছে টিআরএস। টাইমস নাউ-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  তেলঙ্গানায় টিআরএস পেতে পারে ৬৬টি আসন। রাহুল-চন্দ্রবাবুর জোট পেতে পারে ৩৭টি আসন। বিজেপি ৭টি এবং ৯টি আসন পেতে পারে অন্যান্য দল। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ীও তেলঙ্গানার রাশ থাকতে পারে সেই কেসিআর-এর হাতেই। নিউজ এক্স-আইটিভি-নেতার সমীক্ষাতেও উঠে এসেছে, তেলঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে টিআরএস পেতে পারে ৫৭টি আসন। কংগ্রেস-টিডিপি জোট পেতে পারে ৪৬টি আসন। বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৬টি আসন। ১০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য দলের। অর্থাৎ তেলঙ্গানার ক্ষমতা ধরে রাখার জোরালো সম্ভাবনা টিআরএস-এর। রিপাবলিক টিভি ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানায় টিআরএস পেতে পারে ৪৮ থেকে ৬০টি আসন। প্রথমবার জোট বেঁধে রাহুল-চন্দ্রবাবু পেতে পারেন ৪৭ থেকে ৫৯টি আসন। বিজেপি ৫টি এবং ১ থেকে ১৩টি আসন পেতে পারে অন্যান্য দলগুলি। রিপাবলিক টিভি ও জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৯টি আসনের মধ্যে টিআরএস পেতে পারে ৫০ থেকে ৬৫টি আসন। কংগ্রেস-টিডিপি জোট পেতে পারে ৩৮ থেকে ৫২টি আসন। বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৪ থেকে ৭টি আসন। ৩ থেকে ৭টি আসন যেতে পারে অন্যান্য দলের ঝুলিতে। এই সমীক্ষা অনুযায়ীও সরকার গড়ার লড়াইয়ে সেই এগিয়ে রয়েছে টিআরএস-ই। ৫ রাজ্যে ভোটের ফল ১১ তারিখ। সেদিনই বোঝা যাবে আসল ছবিটা।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget