এক্সপ্লোর

কাশ্মীরে আইইডি বিস্ফোরণ ঘটাতে রিমোট মোটরসাইকেল চাবি ব্যবহার করছে জঙ্গিরা: রিপোর্ট

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণ ঘটাতে সন্ত্রাসবাদীরা এখন  অ্যান্টি থেফ্ট রিমোট অ্যালার্ম বা  গাড়ি ও মোটরসাইলেকের চাবি ব্যবহার করছে। পুলওয়ামায় সাম্প্রতিক হামলার ক্ষেত্রেও এর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। একটি রিপোর্টে এমনই সন্দেহ ব্যক্ত করা হয়েছে। তদন্তকারী ও নিরাপত্তা সংস্থাগুলির তৈরি ওই রিপোর্টে বলা হয়েছে যে, সন্ত্রাসবাদীরা গত বছর থেকে আচমকা তাদের কৌশলে বদল ঘটিয়ে ইম্প্রোভাইজড এক্লপ্লোসিভ ডিভাইসেস (আইইডি) বিস্ফোরণ ঘটাতে রিমোট কন্ট্রোলের পদ্ধতি ব্যবহার করছে। এক্ষেত্রে তারা মোবাইল ফোন, ওয়াকি-টকি সেট, দুই চাকা বা চার চাকার গাড়ির অ্যান্টি থেফ্ট ডিভাইসের মতো ইলেকট্রনিক যন্ত্র হাতিয়ার করছে। রিপোর্টে বলা হয়েছে,  এ ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলি বাজারে সহজেই পাওয়া যায়। কাশ্মীর উপত্যকায় সক্রিয় সন্ত্রাসবাদীরা দূর-নিয়ন্ত্রিত আইইডি-র সঙ্গে যোগসূত্র রাখতে সেগুলি ব্যবহার করছে। কারণ, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছে। হতাহতের সংখ্যা যাতে বেশি হয়, তাও নিশ্চিত করতে চাইছে জঙ্গিরা। জম্মু ও কাশ্মীরে আইইডি-র ইতিহাস ও বর্তমান প্রবণতা সংক্রান্ত ওই রিপোর্টে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে জঙ্গিরা আরও বেশি অ্যান্টি-থেফ্ট ডিভাইস ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ডিভাইস অন্যান্য রাজ্যে মাওবাদীরা ব্যবহার করে থাকে। সেজন্য আগামী দিলগুলিতে নিরাপত্তা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুওয়ামার ঘটনার তদন্তকারীদের সন্দেহ,   ১৪ ফেব্রুয়ারি জওয়ানদের একটি বাসের কাছে  গাড়িতে ঠাসা আরডিএক্স মিশ্রিত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে ওই ভয়াবহ হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদের এক সন্ত্রাসবাদী। রিপোর্টে বলা হয়েছে, কিছুদিন আগে সোপিয়ানে সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের  একটি ইউনিটের জওয়ানদের নিশানা করে একটি আইইডি হামলা চালানো হয়েছিল। দেখা গিয়েছিল, সেক্ষেত্রে মোটরসাইকেল লক ও আনলক করার জন্য ব্যবহৃত রিমোট চাবি ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, মাওবাদীরাও এ ধরনের ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়ে থাকে। কাজেই উপত্যকায় সক্রিয় জঙ্গিদের সঙ্গে মাওবাদীদের আঁতাত থাকতে পারে বলে রিপোর্টে মন্তব্য করা হয়েছে। যদিও কাশ্মীরে সন্ত্রাস দমনের কাজে নিযুক্ত আধিকারিকরা মাওবাদীদের সঙ্গে জঙ্গিদের সরাসরি যোগসাজশের কোনও প্রমাণ পাওয়ার কথা অস্বীকার করেছেন।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget