এক্সপ্লোর

Tintin Adventure E-Book: টিনটিনের অ্যাডভেঞ্চার এবার ই-বুকে, পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস-এ আনন্দ পাবলিশার্সের অ্যাপে

Ananda Publishers will make 23 eBooks on The Adventures of Tintin available on the Ananda Publishers App by 28th February 2021. | ২৮ ফেব্রুয়ারির মধ্যে আনন্দ পাবলিশার্স অ্যাপে ২৩টি ই-বুক পাওয়া যাবে।

কলকাতা: টিনটিনের অ্যাডভেঞ্চার এবার ডিজিট্যালি পাওয়া যাবে বাংলায়। হার্জের রচনা সংক্রান্ত ডিজিট্যাল স্বত্ব যে সংস্থার কাছে আছে, সেই মুলিনসার্ট এবার বাংলায় সারা বিশ্বের বৃহত্তম প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে টিনটিনের অ্যাডভেঞ্চারের ২৪ খণ্ড বাংলা ই-বুক হিসেবে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এই ই-বুক পাওয়া যাবে। সারা বিশ্বে ১২০টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে টিনটিনের অ্যাডভেঞ্চার। শিশু হোক বা বৃদ্ধ, সব বয়সের পাঠকের কাছেই প্রিয় টিনটিন। ২৫০ মিলিয়নেরও বেশি বই বিক্রি হয়েছে। এই তরুণ সাংবাদিকদের অ্যাডভেঞ্চার নিয়ে বেতার নাটক, টিভি সিরিজ, থিয়েটার ও ছায়াছবি তৈরি হয়েছে। আনন্দ পাবলিশার্স ১৯৭৫ থেকেই টিনটিনের অ্যাডভেঞ্চার সিরিজ বাংলায় প্রকাশ করে আসছে। ফলে ১৯৭৫ থেকেই বাঙালি পাঠকদের হৃদয়ে টিনটিনের এক বিশেষ জায়গা রয়েছে। সেই প্রথমবার কোনও ভারতীয় ভাষায় টিনটিনের অ্যাডভেঞ্চার প্রকাশিত হয়। এই দীর্ঘ সংযোগের ফলে সারা বিশ্বে বাঙালি পাঠকদের কাছে টিনটিন পরিচিত হয়ে গিয়েছে। বিভিন্ন প্রজন্মের পাঠকই টিনটিনের ভক্ত। ১৮৭৫ সালে প্রথমবার বাংলা ভাষায় টিনটিন প্রকাশিত হয় এবিপি গ্রুপ প্রকাশিত শিশুদের পত্রিকা আনন্দমেলায়। এরপর কয়েক দশক ধরে প্রথমে আনন্দমেলায় ধারাবাহিকভাবে এবং পরে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একক বই হিসেবে প্রকাশিত হয়েছে টিনটিনের অ্যাডভেঞ্চারের ২৩টি খণ্ড। বাংলায় টিনটিন প্রকাশ করা সংক্রান্ত স্বত্বের প্রক্রিয়ার সঙ্গে হার্জ নিজেই যুক্ত ছিলেন। তিনি যতদিন বেঁচেছিলেন, এবিপি গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন। তরুণ প্রজন্মের বাঙালি পাঠকদের কাছে টিনটিনকে তুলে ধরার জন্যই এবার নতুন উদ্যোগ নিয়েছে এবিপি গ্রুপ। আনন্দ পাবলিশার্সের পক্ষ থেকে টিনটিনের অ্যাডভেঞ্চারের যে খণ্ডগুলি প্রকাশ করা হয়েছে, সেগুলিতে যেমন রসবোধ ও অ্যাডভেঞ্চারের মূল বিষয়টি বজায় রাখা হয়েছে, তেমনই বাঙালি পাঠকদের কাছে হার্জের এই রচনাকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় কিছু সংযোজনও করা হয়েছে। তার ফলেই বেলজিয়ামের তরুণ সাংবাদিক ও তাঁর বন্ধুরা বাঙালি পাঠকদের কাছে পাশের বাড়ির ছেলে হয়ে উঠেছেন। অথচ তাঁদের বিশ্বজনীন স্বত্তা বজায় থেকেছে। সেই কারণেই আজও বয়স নির্বিশেষে বাঙালি পাঠকদের কাছে প্রিয় বই টিনটিন। এবার ২০২১ সালে মুলিনসার্ট বাংলায় প্রকাশিত টিনটিনের প্রতিটি খণ্ড টিনটিন অ্যাপের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেবে। পাশাপাশি আনন্দ পাবলিশার্সও ২৮ ফেব্রুয়ারির মধ্যে আনন্দ পাবলিশার্স অ্যাপে ২৩টি ই-বুক পাওয়ার ব্যবস্থা করছে। এ বছরের শেষদিকে বাংলায় প্রকাশিত হবে ‘টিনটিন অ্যান্ড আলফ-আর্ট’। স্মার্টফোন বা ট্যাবে টিনটিনের বাংলা বই পড়ার জন্য আইওএস অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে আনন্দ পাবলিশার্স অ্যাপ ডাউনলোড করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget