এক্সপ্লোর

৩০ বছর প্রতিদিন ১৫ কিমি হেঁটে চিঠি পৌঁছে দেওয়া পোস্টম্যানের অবসর, নিষ্ঠাকে কুর্নিশ

একটানা ৩০ বছর, প্রতিদিন এই একই পথ ধরে হাঁটার পর তিনি থামলেন। এরপর আর চিঠি পৌঁছে দেবেন না, অবসর নিলেন পোস্টম্যান ডি শিবন।

নীলগিরি: চারিদিক ঘেরা ঘন সবুজে। মাথার ওপরে উজ্জ্বল নীল আকাশ। তার মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে নীলগিড়ি। পাহাড়ের শরীর ছুঁয়ে অনবরত চলছে ঝর্ণার কলরব। কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু আর বন্যদের গুঞ্জন। তামিলনাড়ুর নীলগিড়িতে প্রকৃতি কখনও বৃদ্ধ হয় না। সবসময়ই যেন নবযৌবনা। সবুজের স্বর্গপুরীর বুক চিরেই চলে গিয়েছে দিগন্ত বরাবর রেললাইন। সেই পথ ধরেই ৩০ বছর হেঁটেছেন পোস্টম্যান ডি শিবন।

একটানা ৩০ বছর, প্রতিদিন এই একই পথ ধরে হাঁটার পর তিনি থামলেন। এরপর আর চিঠি পৌঁছে দেবেন না, অবসর নিলেন পোস্টম্যান ডি শিবন।

শ্যামবর্ণ পোস্টম্যানের বয়স বেড়েছে, চামড়ায় টান ধরেছে। ঘন কালো চুলও আর নেই। তবে একগাল দাড়ি আর পক্ককেশের প্রৌঢ়ের প্রাণশক্তিতে কোনও দিনই ভাঁটার আসেনি। পোস্টম্যান শিবন ঝোলায় করে চিঠি বয়ে নিয়ে গিয়েছেন রোজ। কখনও দাঁতালের হানা থেকে বেঁচেছেন, কখনও আবার পড়েছেন ভাল্লুকের খপ্পরেও। কিন্তু দায়িত্ব অবিচল শিবনের কোনও দিনও অনুপস্থিতি দেখেনি নীলগিরির পর্বত।

সম্প্রতি আইএএস সুপ্রিয়া শাহুর একটি পোস্টে সংবাদ শিরোনামে এসেছেন ডি শিবন। ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। আইএএস সুপ্রিয়া শাহু ডি শিবনের একটি ছবি পোস্ট করে লেখেন, “পোস্টম্যান ডি শিবন রোজ ১৫ কিলোমিটার হেঁটে কুনুরে চিঠি পৌঁছে দেন। হাতির হানা, ভালুকের খপ্পর থেকে বেঁচে ঝর্ণা পেরিয়ে পিছল পথ ধেরে হেঁটে একটানা ৩০ বছর এই কাজ করছেন তিনি। গত সপ্তাহ তিনি অবসর নিলেন।”

ড শিবনের এই পেশাদারিত্বকে কুর্নিশ করেছেন আইএফএস প্রবীন কাসওয়ানও। ট্যুইটে তিনি লিখেছেন, “এই নিষ্ঠাকে কুর্নিশ। পড়তে পড়তেই অনায়াসেই অনুভব করা যায় একজন ফরেস্ট গার্ডের দায়িত্ব কতটা কঠিন। জঙ্গলের মধ্যে দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে গিয়ে হাতি, ভালুকের হানায় অনেকের মৃত্যুও হয়। পদাতিকের মতো এই পোস্টম্যান সব প্রশংসার অধিকারী।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget