এক্সপ্লোর

‘মনে হচ্ছে একসঙ্গে ২ সন্তানের জন্ম দিলাম’, করোনা পরীক্ষার কিট তৈরি করে প্রতিক্রিয়া সদ্য মা হওয়া ভাইরোলজিস্টের

ভারতেই তৈরি হল করোনাভাইরাস পরীক্ষা করার কিট। সময় লাগল মাত্র ৬ সপ্তাহ।

নয়াদিল্লি: ভারতেই তৈরি হল করোনাভাইরাস পরীক্ষা করার কিট। সময় লাগল মাত্র ৬ সপ্তাহ। মহামারীর কোপে যখন দেশের হাজার হাজার মানুষের প্রাণনাশের আশঙ্কা তখন এই সময়োপযোগী আবিষ্কার করলেন পুণের ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। বৃহস্পতিবারই চিকিৎসক ভোসলে এবং তাঁর ইউনিট যে কিট তৈরি করেছে, তা বাজারে এসেছে। প্রথম সপ্তাহেই পুণে, মুম্বই, দিল্লি, গোয়া ও বেঙ্গালুরুর ১৫০টি ল্যাবে এই কিট সরবরাহ করা হয়েছে। যেখানে প্রতিনিয়ত সন্দেহভাজন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষার কাজ চলছে।

প্রতিটি কিটে অন্তত ১০০ বার নমুনা পরীক্ষা করা যাবে। ভারতীয় মুদ্রায় যার দাম ১২০০ টাকা। প্রসঙ্গত, এই কিট সঠিকভাবে কাজ করলে ভারত এই সঙ্কটে আর্থিক দিক থেকেও লাভবান হবে। এমনিতে বিদেশ থেকে যে সব কিট করোনা পরীক্ষার জন্য আমদানি করা হচ্ছে, তার দাম প্রায় সাড়ে ৪ হাজার টাকা। সেই তুলনায় স্বদেশী করোনা কিটের দাম অর্ধেকেরও কম।

‘মনে হচ্ছে একসঙ্গে ২ সন্তানের জন্ম দিলাম’, করোনা পরীক্ষার কিট তৈরি করে প্রতিক্রিয়া সদ্য মা হওয়া ভাইরোলজিস্টের

(ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। ছবি- ট্যুইটার )

সম্প্রতি মা হয়েছেন ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। পিটিআই-কে দেওয়া প্রতিক্রিয়া এই চিকিৎসক জানিয়েছেন, “গর্ভাবস্থায় কিট নিয়ে কাজ করার জন্য কিছু জটিলতা তৈরি হয়েছিল। সে কারণে সিজার করে প্রসব করতে হয়েছে। তবে আমার এখন মনে হচ্ছে ২টি সন্তানের জন্ম দিয়েছি।” তাঁর কথায়, দেশকে সেবা করার এটাই সর্বোত্তম সময় ছিল। করোনা মোকাবিলায় মানুষ যেভাবে লড়ছে, এই সময়ই তাদের পাশে থাকার কথা অনুভব করেছেন তিনি। চিকিৎসক ভোসলে বলেন, “আমি পাঁচ বছর ধরে এই কাজ করছি। মানুষের সঙ্কটের সময়ই যদি কাজে না আসতে পারি, তাহলে আর কাজের মূল্যই বা কী রইল?” তাঁর আই আবিষ্কারে তাঁকে সাহায্য করেছেন আরও ১০ জন। পুণের মাইল্যাব ডিস্কভারিতেই করোনা পরীক্ষার কিট তৈরি হয়েছে।

পড়ুন: চতুর্থবারও করোনা রিপোর্ট পজিটিভ, ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কণিকা’

সংস্থার যুগ্ম কর্ণধার শ্রীকান্ত পাতোলে স্বদেশী কোভিড-১৯ পরীক্ষা কিট তৈরির সমস্ত কৃতিত্বই দিয়েছেন ভাইরোলজিস্ট ভোসলেকে। যদিও ভাইরোলজিস্ট বলছেন, “দেশের জন্য কিছু করতে পেরেছি, এতেই আমি খুশি।”

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget